চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর লেখা উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: ‘হ্যাঁ আমার লেখা গাঙচিল উপন্যাস নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে। গাঙচিল প্রসঙ্গে যদি বলতে চাই, এটি কোন কাল্পনিক গল্প নয়। আমার নোয়াখালীর একটি চর ‘গাঙচিল’র কে উপজীব্য করে পুরো উপন্যাসটি লেখা হয়েছে। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় ‘গাঙচিল’ উপন্যাসে উঠে এসেছে। ওই এলাকার মানুষকে যেভাবে ঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, সেসব সংগ্রামই উপন্যাসের উঠে এসেছে।

পুরো উপন্যাসের অর্ধেক জেলে বসে এবং বাকী অর্ধেক কক্সবাজারে বসে লেখা বলে জানান আওয়ামী লীগের এ নেতা। আসছে নভেম্বরের চলচ্চিত্রটির দৃশ্যায়নের কাজ শুরু হবে বলে জানা গেছে।

গাঙচিলের চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের মারুফ রেহমান ও ভারতের প্রিয় চট্টোপাধ্যায়। চিত্রনাট্য তৈরির কাজ এ মাসেই শেষ হবে। গল্পটা রোমান্টিক ধাঁচের। ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয় উপন্যাসটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরগাঙচিল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT