চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেবে বিএনপি, যদি…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিলে ওবায়দুল কাদের এবং তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামে সংগঠন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

দুদু বলেন: ওবায়দুল কাদের এর কথায় বুঝা যায়, জামিন যোগ্য হলেও সরকারের আপত্তির কারণেই খালেদা জিয়ার জামিন হচ্ছে না। সরকার যদি খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে কোনো আপত্তি না করে, তাহলে খালেদা জিয়ার জামিন হবে এবং তিনি মুক্তি পাবেন।

তিনি আরও বলেন: বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলে ওবায়দুল কাদের এবং তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিব। এ কারণে যে, তাদের এতো এতো খারাপ কাজের মধ্যে একটি ভালো কাজ করেছেন।

অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন এবং তারেক রহমানকে দেশে ফিরে আসার সুযোগ দেয়ার দাবি জানান দুদু।

এ সময় তিনি বর্তমান বাজেট পুরোটাই বড় লোকের বাজেট বলে মন্তব্য করে বলেন, যারা ব্যাংকের টাকা লুটপাট করছে তাদের ব্যাপারে সরকার উদাস।

Reneta

খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে জানিয়ে দুদু বলেন: দাবি আদায় করতে হলে আমরা জানি একমাত্র পথে আন্দোলন। এই দেশে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পথ বন্ধ হয়ে গেছে। আন্দোলন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়াল কোচের মতে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ‘জেতা সহজ’

এপ্রিল ২১, ২০২৬

টিম কুকের বিদায়, অ্যাপলে নতুন অধ্যায়

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এপ্রিল ২১, ২০২৬

চুক্তি না হলে বুধবারে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT