চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটা ভুয়া সংবাদ

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
১১:২২ অপরাহ্ণ ২৯, জুন ২০১৫
স্পোর্টস
A A

হয়তো মুস্তাফিজুর রহমানের মত এতটা ‘রাজষিক অভিষেক’ ছিলো না তার। তবে বাঁহাতি সুইং বোলিংয়ে শুরুর দিকে ক্রিকেট বিশ্বে নজর কেড়েছিলেন তিনিও। কিন্তু ইনজুরিই কাল হয়েছে বাংলাদেশী পেসার সৈয়দ রাসেলের। লড়াই করে হলেও এখনও ক্রিকেট নিয়েই আছেন তিনি। চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাতকারে রাসেল জানিয়েছেন আরও অনেক কিছু।

চ্যানেল আই অনলাইন: রাসেল অনেক দিন পর দেখা, কেমন আছেন?

সৈয়দ রাসেল: এইতো চলছে, আমি এখন রিহ্যাবে আছি। বিসিবির কাছে আবেদন করেছিলাম, তারা সুযোগ করে দিয়েছে। গত মার্চে অপারেশন হলো আমার ঘাড়ে। এখন অনেকটা ভালো অনুভব করছি। চেষ্টা করছি ফিটনেসটা ধরে রাখার।

চ্যানেল আই অনলাইন: তাহলে বলতে পারি ক্রিকেটের সঙ্গে এখনও আছেন আপনি?

সৈয়দ রাসেল: হ্যা, আছিতো। হোম ক্রিকেটতো খেলছি আমি। আর নিয়মিত এখানেও (বিসিবি জিমনেশিয়াম) আসছি। রিহ্যাব পরিচালকদের নিয়ম মেনে চালিয়ে যাচ্ছি। চেষ্টার কোন কমতি রাখছি না। দেখি কি হয়।

চ্যানেল আই অনলাইন: কিন্তু মাঝেতো একবার খবর ছড়িয়ে পড়লো যে আপনি ক্রিকেট ছেড়ে কাপড়ের ব্যবসা শুরু করেছেন?

Reneta

সৈয়দ রাসেল: (হাসি) এটা একেবারেই ‘ভুয়া’ একটা সংবাদ ছিলো। বলতে পারেন আমাকে ব্ল্যাকমেইল করে ওই সংবাদটা ছাপানো হয়। নামটা ভুলে গেছি আমি, স্থানীয় একটা অনলাইন নিউজটা করেছিলো, আর এটা উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো ব্যবসার সঙ্গে জড়িত নই।

চ্যানেল আই অনলাইন: কি হয়েছিলো একটু খুলে বলবেন?

সৈয়দ রাসেল: সম্ভবত কোনো এক ঈদের ছুটিতে আমি যশোর গিয়েছিলাম। সেখানেই একজন সাংবাদিক আমাকে ফোন করে সাক্ষাতকার নিতে চাইলেন। আমিও রাজি হলাম। জায়গা ঠিক হলো আমার এক বন্ধুর দোকানে। সন্ধ্যার পর সেখানে বসেই তার সঙ্গে আমার কথা হয়। এবং তিনি একটা ছবি তুলেন। পরে সেই ছবি ব্যবহার করে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়। ব্যাপারটা খুবই দু:খজনক। আমি আবারও বলছি আমার কোনো ধরনের কাপড়ের ব্যবসা নেই। স্ত্রী এবং এক ছেলে নিয়ে আমার সংসার। ওরা যশোরে থাকে। এখনও ক্রিকেটই আমার পেশা এবং নেশা।

চ্যানেল আই অনলাইন: এই কয়েকবছরে তো বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেলো, আপনার ভবিষ্যত নিয়ে কি ভাবেন?

সৈয়দ রাসেল: হ্যা এটা আমিও মনে করি। আগের চেয়ে এখন প্রতিদ্বন্দ্বিতা কয়েকগুণ বেড়ে গেছে। এখন দলে টিকে থাকা যেমন চ্যালেঞ্জিং ফিরে আসাটা আরও বেশি কঠিন। এটা অস্বীকার করার উপায় নেই।

চ্যানেল আই অনলাইন: নতুন পেসার মুস্তাফিজুর রহমানকে কেমন দেখলেন?

সৈয়দ রাসেল: অসাধারণ, আগে থেকেই চিনতাম ওকে। লোকাল ক্রিকেটে ওর বোলিং দেখেছি আগেও। তখনই আসলে বুঝতে পারি অনেক দূর যাবে ছেলেটা।

চ্যানেল আই অনলাইন: কি মনে হয় এদের সঙ্গে লড়াই করে আবার ফিরে আসা সম্ভব?

সৈয়দ রাসেল: একেবারে অসম্ভবও কিছু না। আমি আশা ছাড়িনি। মাশরাফিকে দেখে আরও উৎসাহ পাচ্ছি। তা ছাড়া উন্নত ক্রিকেট বিশ্বে নতুনদের সঙ্গে সঙ্গে ৩০ বছর বয়স পেরিয়ে যাওয়া পেসারদেরও অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশেও এই ট্রেন্ডটা চালু হচ্ছে বলে মনে হয়। আমি তাই আশা ছাড়ি নি।

আমার আদর্শ ওয়াসিম আকরাম, তিনি অনেক বছর পর্যন্ত একটা দেশের প্রধান স্ট্রাইক বোলার ছিলেন। তাই লড়াই চালিয়ে যাই। দেখি কি হয়।

চ্যানেল আই অনলাইন: বেস্ট অফ লাক রাসেল। লড়াই চলুক, ভালো থাকবেন।

সৈয়দ রাসেল: ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT