চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওজিলের বক্তব্যের জেরে আর্সেনাল-ম্যানসিটি ম্যাচ বর্জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

উইঘুরে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিয়েছিলেন আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। জেরে রোববার বাংলাদেশ সময় ১০টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া আর্সেনাল-ম্যানচেস্টার সিটি ম্যাচটি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চায়নার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন সিসিটিভি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উইঘুরে মুসলিম নির্যাতন প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেছিলেন ওজিল। উইঘুর মুসলিমদের প্রশংসা করে জার্মান ফুটবলারের বক্তব্য ছিল, ‘নির্যাতন সহ্য করে যাওয়া যোদ্ধা’। একইসঙ্গে নীরব থাকা মুসলিম বিশ্ব ও চায়নার সমালোচনাও করেন তিনি।

জার্মান মিডফিল্ডারের এ বক্তব্যকে ‘অসত্য’ এবং ‘হতাশাজনক’ আখ্যা দিয়েছে চায়নার নিয়ন্ত্রণাধীন পত্রিকা দ্য গ্লোবাল টাইমস। একইসঙ্গে এ বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ ও চায়নার ফুটবল সমর্থকদের ‘হৃদয়ে আঘাত লেগেছে’ বলেও দাবী পত্রিকাটির।

সিসিটিভি প্রিমিয়ার লিগের অন্যসব ম্যাচ দেখালেও আর্সেনালের নামে নেমে আসতে পারে বড় রকমের খড়গ। গত অক্টোবরে একই রকমের এক বক্তব্যের কারণে বড় রকমের ক্ষতির মুখে পড়েছিল যুক্তরাষ্ট্রের বাস্কেটবল অ্যাসোসিয়েশন। অনেকটা নিরুপায় হয়ে ওজিলের বক্তব্যকে ‘অরাজনৈতিক’ বলে বিবৃতি দিয়েছে আর্সেনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশপ্রেমিক প্রজন্মের হাত ধরেই লক্ষ্যে পৌঁছাবে বাংলাদেশ

পরবর্তী

রাজধানীর কাঁটাবন মার্কেট আগুন

পরবর্তী

রাজধানীর কাঁটাবন মার্কেট আগুন

বাঙালির পায়ে পাকিস্তানিদের মাথা নোয়াবার সেই গৌরবোজ্জ্বল দিন

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT