চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঐক্যফ্রন্ট প্রার্থীদের বিতাড়িত করতে সব ব্যবস্থা করেছে সরকার ও সিইসি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী মাঠ থেকে বিতাড়িত করতে সরকার ও নির্বাচন কমিশন সব ব্যবস্থা সম্পন্ন করেছে বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বুধবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্যে জগলুল হায়দার আফ্রিক এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখতে প্রশাসন, আইন-আদালত, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী, আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী, সর্বোপরি নির্বাচন কমিশন স্বয়ং কাজ করছে। ধারাবাহিকভাবে প্রতিটি নির্বাচনী এলাকায় হামলা-মামলা, গ্রেপ্তার ও প্রার্থীদের জনমনে আতঙ্কের সৃষ্টি করছে৷

তিনি অভিযোগ করে বলেন, নীলনকশার নির্বাচনে ভোট কারচুপির সংবাদ যেন গণমাধ্যমে না আসে, সেজন্য পরিকল্পিতভাবে নানা ধরনের বাধা সৃষ্টি করছে নির্বাচন কমিশন। মোটসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা, একসঙ্গে একাধিক মিডিয়ার সাংবাদিক একই ভোটকক্ষে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ‘মূতির মতো দাঁড়িয়ে থেকে ভোটকেন্দ্র পর্যবেক্ষণ, সরাসরি সম্প্রচার করা যাবে না, সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করে সংবাদ সংগ্রহ করতে পারবেন না’- নির্বাচন কমিশন এমন নীতিমালা জারির মাধ্যমে মূলত মুক্ত ও স্বাধীন গণমাধ্যমকে গলাটিপে হত্যা করার প্রচেষ্টা চালাচ্ছে৷

‘নির্বাচন কমিশনের এসব বাধানিষেধ সন্দেহাতীতভাবে প্রমাণ করছে, নির্বাচন কমিশন গণমাধ্যম নিয়ন্ত্রণ করে ক্ষমতাসীনদের নীলনকশা বাস্তবায়নের অপচেষ্টায় লিপ্ত।’

ঐক্যফ্রন্ট আরও জানায়, নির্বাচনের দিন ইন্টারনেটের গতি কমানোর জন্য ফোর জি’র বদলে টু জি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোট কেন্দ্রে সংঘটিত নানারকম ঘটনার সংবাদ মিডিয়ায় দ্রুত আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

Reneta

তিনি বলেন, এই অবস্থায় ঐক্যফ্রন্টের ভরসা এ দেশের জনগণ তথা ভোটারগণ। যারা অতীতে কোনদিন ভুল করেনি, তারা এবারও ভুল করবে না। সব ভয়-শঙ্কাকে জয় করে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে এদেশের সংগ্রামী মানুষ আগামী ৩০ ডিসেম্বর ভোটযুদ্ধে সব আগ্রাসনকে মোকাবিলা করে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

‘ঐক্যফ্রন্ট আশা করছে, গণতন্ত্রের মুক্তির জন্য, দেশের মালিকানা জনগণ ফিরে পাওয়ার জন্য এবং স্বাধীনতাকে অর্থবহ কার লক্ষ্যে ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেবে।’

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।

এসময় আরো উপস্থিত ছিলেন, গণফোরাম মহাসচিব মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টজাতীয় ঐক্যফ্রন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেল নিয়ে কমছেই না ভোগান্তি

এপ্রিল ৫, ২০২৬

বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘ইস্টার সানডে’

এপ্রিল ৫, ২০২৬

বিসিবিতে পদত্যাগের মিছিল, সাত পরিচালক সরে গেলেন

এপ্রিল ৫, ২০২৬

জন্মদিনে সন্‌জীদা খাতুনকে নিবেদন করে ছায়ানটের বসন্ত অনুষ্ঠান

এপ্রিল ৫, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের রাজকীয় সংবর্ধনা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT