চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে সুবীর নন্দী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ন ৩০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বিনোদন
A A

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে রয়েছেন একুশে পদকজয়ী কন্ঠশিল্পী সুবীর নন্দী।

মঙ্গলবার সকাল দশটা ৪০ মিনিটের দিকে সুবীর নন্দীকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়ে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন।

তিনি জানান, সকাল দশটা চল্লিশে সুবীর নন্দীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়ে। এসময় সুবীর নন্দীর সাথে গেছেন তার মেয়ে ফাল্গুনী নন্দী। দুপুর আড়াইটা নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছানোর কথা।

এরআগে সোমবার রাত আটটার দিকে সুবীর নন্দীকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিংগাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি এসে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

কিন্তু সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা স্থগিত করা হয়। সোমবার রাতে চ্যানেল আই অনলাইনকে এমনটা জানিয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, সোমবার রাত আটটার মধ্যেই সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। দশটার মধ্যে সবাই বিমান উপস্থিত হলেও দীর্ঘক্ষণ অপেক্ষার পর জানানো হয়, এয়ার অ্যাম্বুলেন্সটিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটি মুক্ত করার পর কালক্ষেপন না করেই মঙ্গলবার সকালেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হলো সুবীর নন্দীকে।

Reneta

ডাক্তার সামন্ত লাল সেন রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সুবীর নন্দীর শারীরিক অবস্থার কথা অবহিত করেন। এসময় সুবীর নন্দীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিতে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরে ওই হাসপাতালের সাথে যোগাযোগ করে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়। সুবীর নন্দীর সঙ্গে যাচ্ছেন তার মেয়ে ফাল্গুনি নন্দী। বাবা সুবীর নন্দীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন সুবীর নন্দী। ১২ এপ্রিল পরিবারের সবাই মিলে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ১৪ এপ্রিল ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

ভাগ্যক্রমে সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে তাঁরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাঁকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: এয়ার অ্যাম্বুলেন্সফাল্গুনী নন্দীলিড বিনোদনসামন্ত লালসিঙ্গাপুরসুবীর নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT