চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসির ফল প্রকাশ, পাস ৮২.৮৭%

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ৩১, মে ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A
এইচএসসি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর সারাদেশে পাসের হার ৮২.৮৭ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.৭৫ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮২.৫১ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৭২.৭০ শতাংশ।

রোববার সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে অনলাইন ব্রিফিংয়ে ফল নিয়ে বিস্তারিত জানান তিনি।

এসএসসিতে গত বছর পাসের হার ছিল  ৮২.২০ শতাংশ। এ বছর শতভাগ পাস করেছে ৩০২৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত বছর শূন্য পাসের হার ছিল ১০৭টি। আর এ বছর ১০৪টি। তবে গতবারের তুলনায় বছর পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে। ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার ৮৭.৩১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮৫.২২ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮০.৩০ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮-৭৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৯.৭০ শতাংশ, চট্টগ্রাম ৮৪.৭৫ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯০.৩৭ শতাংশ এবং দিনাজপুরে ৮২.৭৩ শতাংশ।

এ বছর বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও উত্তীর্ণের সংখ্যা উভয়ই কমেছে। বিজ্ঞানে এবছর পাসের হার ৯৪.৫৪ শতাংশ।  মানবিকে পাসের হার ৭৬.৩৯ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৮৪.৮০ ভাগ।

ফলাফল হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে বিশ্বে সবচেয়ে বড় প্রণোদনা দিয়েছে বাংলাদেশ। শুধু নিজের ভালো থাকা না, দেশের ও দেশের মানুষকে ভালো রাখতে চাই, যেটা আমার কর্তব্য।

Reneta

সেসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরা শুধু নিজের না মানুষের কথা চিন্তা করো। আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তারা সুযোগ পেলে অনেক কিছু করতে পারবে। তাদের সুযোগ করে দিতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যত। আমরা আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাই। তাই এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো না। এই সময়টা কাজে লাগাও। আত্মবিশ্বাস রাখো।

নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসএসসিফল প্রকাশসমমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড থেকে আরও দু’জন বাংলাদেশ জার্সিতে খেলতে আসছেন

এপ্রিল ২৪, ২০২৬

অভিনেতা তপন আর নেই

এপ্রিল ২৪, ২০২৬

ছাত্রশিবির জকসুকে এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে: অভিযোগ ৪ নেতার

এপ্রিল ২৪, ২০২৬

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে নতুন মুখপাত্র

এপ্রিল ২৪, ২০২৬

গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT