চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া প্যাসিফিক অঞ্চলে মাইক্রোসফটের নতুন জিএম সুক হুন চিয়াহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

এশিয়া প্যাসিফিক অঞ্চলে দক্ষিণপূর্ব এশিয়ার উদীয়মান বাজারের জন্য সুক হুন চিয়াহকে নতুন জেনারেল ম্যানেজার নিযুক্ত করেছে মাইক্রোসফট।

এ অঞ্চলে গ্রাহকদের ডিজিটাল রূপান্তরে গতি আনার পাশাপাশি, বাংলাদেশসহ ভুটান, ব্রুনাই, ক্যাম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও শ্রীলঙ্কায় প্রযুক্তির অংশীদারিত্বমূলক পরিবেশ বিস্তৃত করতে কাজ করবেন সুক হুন।

নতুন পদবিতে যোগদান প্রসঙ্গে সুক হুন বলেন: দক্ষিণপূর্ব এশিয়ার উদীয়মান বাজারের সম্ভাবনার কথা ভেবে আমি আমার নতুন ভূমিকা নিয়ে বেশ রোমাঞ্চিত। এ অঞ্চলে উদীয়মান বাজারে সবার ক্লাউডে সংযুক্ত হওয়ার ইচ্ছা এবং ডিজিটাল অর্থনীতি নিয়ে তাদের উদ্দীপনা আমার জন্য অত্যন্ত আশা জাগানো। ধারণা অনুযায়ী, ২০২১ সালের মধ্যে, ডিজিটাল রূপান্তরের কারণে এশিয়া প্যাসিফিক অঞ্চলের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে।

এশিয়া প্যাসিফিকে মাইক্রোসফটের প্রেসিডেন্ট আন্দ্রিয়া ডেলা মাতিয়ার অধীনে কাজ করবেন সুক হুন।

এ নিয়ে ডেলা মাতিয়া বলেন: এশিয়া প্যাসিফিকের মধ্যে দক্ষিণপূর্ব এশিয়ার উদীয়মান বাজার সবচেয়ে গতিশীল এবং এখানকার দায়িত্ব সুক হুনকে দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। ডিজিটাল সম্প্রদায় এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষেত্র প্রসারে তার কাজের অভিজ্ঞতা আমাকে মুগ্ধ করেছে। এ বাজারে সব অংশীদারদের নিয়ে একটি ইকোসিস্টেম গঠনে সুক হুনের নেতৃত্ব আদর্শ মডেল হিসেবেই বিবেচিত হবে। এশিয়া প্যাসিফিকের নারীদের ভবিষ্যৎ নেতা হিসেবে প্রস্তুত করতে সুক হুনের তীব্র ইচ্ছা এবং দিক নির্দেশনাকে আমি সাধুবাদ জানাই।

তথ্যপ্রযুক্তিখাতে সুক হুনের দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং ২১ বছর ধরে তিনি মাইক্রোসফটের সঙ্গে কাজ করছেন।  এশিয়া প্যাসিফিকে কর্পোরেট অংশীদারদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসার প্রসারে অভিজ্ঞতা আছে তার। নতুন দায়িত্ব নেয়ার আগে সুক হুন এপিএসি’র এসএমই শাখার ডিরেক্টর হিসেবে নিয়োজিত ছিলেন। মাইক্রোসফটে কাজ করার আগে সুক হুন আঞ্চলিক সক্ষমতা নিয়ে সাইবেজে কাজ করেছেন।

Reneta

সুক হুনের যোগ দিতে যাওয়া পদে নিযুক্ত ছিলেন মিশেল সিমন্স। মিশেল সিমন্স এশিয়া থেকে ইউরোপে যাচ্ছেন মাইক্রোসফটের মধ্যপূর্ব ইউরোপের মার্কেটিং অ্যান্ড অপারেশনসের জেনারেল ম্যানেজার হিসেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাইক্রোসফট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পেনশন কার্যক্রম দ্রুত সম্পাদনে চালু হচ্ছে ওপিটিএমএস

জুন ২৩, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

গুজবে বিরক্ত ববি বললেন, ‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’

জুন ২৩, ২০২৬

কেন ম্যাচের মাঝেই রেগে গিয়েছিলেন মেসি

জুন ২৩, ২০২৬

পর্তুগাল আগের যেকোনো সময়ের চেয়ে ‘বেশি ঐক্যবদ্ধ’

জুন ২৩, ২০২৬

‘ডেভিড ইমন গ্রেপ্তার’ দাবি ঘিরে বিভ্রান্তি, যা বলছে চট্টগ্রাম মহানগর পুলিশ

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT