চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের দলের সঙ্গে অনুশীলনে সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও ব্যক্তিগত নানা ব্যস্ততা শেষ করে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডে নেতৃত্ব ফিরে পাওয়ার পর প্রথমবার মিরপুরে দলের সঙ্গে অনুশীলন সেশন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও বৃষ্টির বাধায় পূর্ণতা পায়নি মাঠের অনুশীলন।

বৃহস্পতিবার অনুশীলন শুরুর দুই ঘণ্টা আগে হাজির হন সাকিব। ক্যাপ্টেন্স মিটিং করেন দলের সঙ্গে। এশিয়া কাপের দলে না থাকলেও বাংলাদেশ দলের বৈঠকে ছিলেন বিকল্প ক্রিকেটার হিসেবে আলাদা অনুশীলন করা মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। তিন ফরম্যাটে নেতৃত্ব পাওয়া সাকিব নেন সবার অনুশীলনের খবর।

অনুশীলন ২টা থেকে নির্ধারিত থাকলেও সবাই আসতে থাকেন ১১টার দিকে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে সোয়া ১২টার দিকে শুরু হয় মিটিং। অনুশীলন শুরুর কিছুক্ষণ আগে শুরু হয় বৃষ্টি। ৩০ মিনিটের মধ্যে বৃষ্টি থামে। নিজেদের ঝালিয়ে নেয় টিম টাইগার্স।

ওয়ানডে নেতৃত্ব পাওয়ার পর সাকিবের এই প্রথম দেখা হয় সতীর্থ ও টিম ম্যানেজম্যান্টের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেসহ জাতীয় দলের সব কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমাহমুদউল্লাহমিরপুরলিড স্পোর্টসসাকিবসৌম্যহাথুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT