চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এল ক্লাসিকোতেই ৫০০ গোলের মাইলফলক মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

এল ক্লাসিকো ম্যাচেই জোড়া গোল করে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন বার্সেলোনা বরপুত্র লিওনেল মেসি। তার জোড়া গোলেই বার্নাব্যুতে ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে কাতালানরা।

এদিন মাঠে নামার আগে শেষ ছয়টি ক্লাসিকো ম্যাচে গোলশূন্য ছিলেন মেসি। তবে দলের গুরুত্বপূর্ণ সময়েই জ্বলে উঠেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

ম্যাচের আগে বার্সেলোনার হয়ে মেসির মোট গোল ছিল ৪৯৮টি। ম্যাচের ৩৩ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন তিনি। এরপর ম্যাচের শেষ মুহূর্তে দূরপাল্লার শটে রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাসকে ফাঁকি দিয়ে জার্সি খুলে উদযাপন করেন মেসি। চলতি লা লিগায় মেসির এটি ৩১তম গোল, আর বার্সেলোনার জার্সিতে সব মিলিয়ে ৫০০তম।

ক্লাসিকোর ইতিহাসে ২১ গোল নিয়ে আগেই শীর্ষে ছিলেন মেসি। এদিনের জোড়া গোলে সংখ্যাটিকে ২৩-এ নিয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। ক্লাব ক্যারিয়ারে পাঁচশ গোলের ৩৪৩টিই মেসি করেছেন লা লিগার ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার জার্সিতে তার গোল ৯৪টি। এছাড়া কাতালানদের হয়ে কোপা দেল’রেতে ৪৩, স্প্যানিশ সুপার কাপে ১২, ক্লাব বিশ্বকাপে ৫ ও ইউরোপিয়ান সুপার কাপে ৩টি গোল রয়েছে ফুটবল জাদুকরের।

লিগায় সেভিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি ২৯টি গোল করেছেন মেসি। পরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, করেছেন ২৭টি আর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২৪টি গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। আছে মোট ৩৭টি হ্যাটট্রিক। একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ৮বার প্রতি মৌসুমে ক্লাবের জার্সিতে ৪০টি গোল করার কীর্তিও মেসির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল-ক্লাসিকোলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT