চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
১:১৬ অপরাহ্ণ ০৯, মে ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর। অনেক আন্দোলন, কর্মসূচী আর বিরামহীন বক্তৃতা বিবৃতির পর ৮ মাসের বকেয়া বেতনসহ এপ্রিল মাসের বেতনের চেক ব্যাংকে পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৮ মাসের বকেয়া বেতন শিক্ষকদের মে মাসের মধ্যেই দেয়া হবে, শিক্ষা মন্ত্রণালয় এমন আদেশ জারি করে গত ৫ মে। এরও আগে জাতীয় বেতন স্কেল পাওয়ার জন্য লাগাতার কর্মসূচী পালন করে এমপিওভূক্ত ৫ লাখ শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের গত কয়েক মাসের আন্দোলনে সমাধান হলো এই চেক যাওয়ার মাধ্যমে। এপ্রিল মাসের বেতনের সাথে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী ২০১৫ সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসের বেতন বকেয়া পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা।

৫ লাখ এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীর এপ্রিল মাসের বেতনের সরকারি অংশ হিসেবে ৯৪০ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা এবং ৮ মাসের বকেয়া হিসেবে ২ হাজার ৬শ’ ৬১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা ব্যাংকে পাঠানো হয়েছে। এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক একাউন্টের মাধ্যমে এ টাকা উত্তোলন করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপিওভুক্ত শিক্ষকবেতন বৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT