চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এমপি হয়ে বিশ্বকাপ খেলা সাংঘাতিক ব্যাপার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপুল ভোটে জিতে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তার নেতৃত্বেই ২০১৯ বিশ্বকাপ খেলবে টাইগাররা। দলনেতা থেকে জননেতা হয়ে ওঠা মাশরাফীর দ্বৈত ভূমিকা দেখতে মুখিয়ে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার বিকেলে ধানমন্ডির বেক্সিমকো অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান। সেখানে এমপি মাশরাফীর বিশ্বকাপে অংশ নেয়ার ব্যাপারটিকে ইতিহাস হিসেবে মূল্যায়ন করছেন। একইসঙ্গে নতুন ব্যাপারটি দেখতে রোমাঞ্চিত বলেও জানান দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রধান।

‘এটি তো একটি সাংঘাতিক ব্যাপার। আমার মনে হয়, ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এটি হতে যাচ্ছে। আমার এটি জানা নেই বা কখনো শুনিনি যে, একজন পার্লামেন্ট সদস্য ক্রিকেট খেলছে মাঠে এবং অধিনায়কত্ব করছে। সুতরাং এটি পুরোপুরি নতুন হবে এবং আমি অনেক রোমাঞ্চিত এটি নিয়ে। আমার মনে হয় এরচেয়ে ভালো কিছু আর হতে পারে না।’

জনপ্রতিনিধি হিসেবে মাশরাফী নিজ এলাকার উন্নয়নে কতটা আন্তরিক সেটির কিছু উদাহরণও দিলেন বিসিবি সভাপতি, ‘একটি জিনিস মনে রাখবেন যে, মাশরাফী রাজনীতিতে এসেছে এবং সে অনেকবেশি সিরিয়াস। ওর কিন্তু রাজনীতি করার পেছনে কী হবো এটার চিন্তা নেই। একটাই চিন্তা ওর মাথায়, সেটি হল এলাকার কাজ। এলাকার মানুষের জন্য ও কিছু করতে চায়। আজকেও যতক্ষণ আমার সাথে ছিল একই কথা বলেছে যে, পাপন ভাই আমার এটি লাগবে, ওটা লাগবে। আমি শুধু বলেছি সব হবে, আগে শপথটি নিয়ে নাও, মন্ত্রীপরিষদ গঠন হোক, তুমি যা যা চাও সব হবে। এগুলো নিয়ে চিন্তা করো না। ও এগুলো নিয়ে অনেকবেশি আগ্রহী। এলাকায় কাজ করতে চায়।’

‘এটি যেমন সত্যি তেমন ওর মনের মধ্যে যে সারাক্ষণ ক্রিকেটই আছে এতেও কোনো সন্দেহ নেই। কারণ ও একদম ওখান থেকে সরাসরি অনুশীলনে চলে গিয়েছে। বিপিএল শুরু হতে যাচ্ছে। সুতরাং নিজের খেলার প্রতি সম্পূর্ণ সিরিয়াস আছে, একটুকুও পরিবর্তন হয়নি। এর বড় প্রমাণ হচ্ছে, যখন আমরা নির্বাচনের মাঠে চলে গিয়েছি এবং এলাকায় কাজ করছি, তখন কিন্তু সে খেলছিল এবং খেলার মধ্যে ছিল। ও অনেক দেরি করে গিয়েছে (নির্বাচনী প্রচারণায়)। এটাই প্রমাণ করে এখনও খেলাটিই তার কাছে বেশি প্রাধান্য পায়।’ মাশরাফী প্রসঙ্গে এভাবেই বললেন নাজমুল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসান পাপনমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT