চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি লিটনের প্রথম জানাযা অনুষ্ঠিত, ১৫ জামায়াত-শিবিরকর্মী গ্রেফতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৭
অপরাধ, গাইবান্ধা
A A

দুর্বৃত্তদের হাতে নিহত গাইবান্ধা সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে রংপুর পুলিশ লাইনস মাঠে।

জানাযায় অংশ নেয় কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্বজন ও শুভাকাঙ্খীরা। সেখানে দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি উঠেছে।

এমপি লিটন খুনের ঘটনার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে রংপুর থেকে ১৪ জামায়াত ও ১ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে।


সোমবার এমপি লিটনের মরদেহ ঢাকায় আনা হবে। ঢাকায় সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টার যোগে সুন্দরগঞ্জে নেয়া হবে এবং লিটনের গ্রামের বাড়ি বামনডাঙ্গায় বাদ আসর আবদুল হক কলেজ মাঠে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

লিটনের হত্যাকারীদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, লিটনের হত্যাকারীরা দেশবাসী ও সরকারের কাছে পূর্বপরিচিত। জামায়াত-শিবিরের হত্যার হুমকির কারণে প্রতি মুহূর্তে লিটন আতঙ্কের মধ্যে থাকতেন বলে জানান নানক।

নানক বলেন, এমপি লিটনের হত্যাকারীদের বিরুদ্ধে সামাজিক-রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি তিনি আবেদন জানান।

Reneta

এমপি লিটন খুনের ঘটনায় গাইবান্ধা সুন্দরগঞ্জে আওয়ামী লীগ বিক্ষোভ করে হরতাল করেছে।

এরআগে রাজশাহী থেকে আসা সিআইডি ক্রাইম সিন টিমের ৪ সদস্য এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ পর্যবেক্ষণ করেন। নমুনা সংগ্রহ শেষে রোববার সকাল ৮ টার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হিমঘর থেকে গাইবান্ধা সুন্দরগঞ্জের এমপি লিটনের মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় হাসপাতাল মর্গে।

সেখানে ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. নারায়ণ চন্দ্র সাহার নেতৃত্বে ৩ সদস্যের একটি চিকিৎসকদল লিটনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেন। এমপি লিটনের দেহে ৫টি বুলেটের ক্ষত পাওয়া গেছে। ৫টি গুলির দু’টো বুকের সামনের দিকে, একটি পিঠের কাছে ও বাকি দু’টি হাতে লেগেছে। একটি বুলেট আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য পাঠানোর উদ্দেশ্যে।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপি লিটন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT