চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন হামলা কাম্য নয়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৪৪ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা

নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের পর উৎসবমুখর পরিবেশে যখন প্রার্থী সমর্থকদের মাঠের লড়াই শুরু হলো, ঠিক তখনই এলো অপ্রত্যাশিত খবর। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় বিএনপি মহাসচিবের প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনা ইতোমধ্যে খবরের শিরোনাম হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, নিজের নির্বাচনী এলাকায় গ্রেপ্তার হওয়া দু’জন নেতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা এবং গণসংযোগ করতে যাওয়ার পথে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা হয়েছে। বিএনপি জানিয়েছে, হামলাকারীরা বহরের সাতটি গাড়ি ভাঙচুর করেছে।

চ্যানেল আই অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়: নোয়াখালী ও বগুড়ায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে নোয়াখালীর কবিরহাটে ব্যারিস্টার মওদুদ আহমদের পূর্ব ঘোষিত পথসভায় হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে মওদুদ আহমদের সমর্থকরা। সেসময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এছাড়া বগুড়া-৫ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী জিএম সিরাজের গাড়ি বহরের ওপর হামলা হয়েছে। তিনি একটি জিপ ও মাইক্রোবাস নিয়ে ধুনট সদরে পৌঁছুলে প্রার্থীকে বহনকারী জিপ ও তার সফর সঙ্গীদের বহনকারী মাইক্রোবাস এবং ৫টি মোটরবাইক ভাংচুরের শিকার হয়। ঘটনার পর প্রার্থী সংবাদ সম্মেলন করে হামলার জন্য তার প্রতিপক্ষকে দায়ী করেছেন।

আমরা শুরু থেকেই বলে আসছি, নির্বাচনকে সামনে রেখে অপ্রীতিকর ঘটনা কখনোই কাম্য নয়। দেশের মানুষ এখন যে নির্বাচনী আমেজে রয়েছে, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে তা শেষ পর্যন্ত ধরে রাখা সকল রাজনৈতিক দলের দায়িত্ব।

বিএনপি নেতারা এসব হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই সরকারের ওপর সব দোষ চাপিয়েছেন। কিন্তু সরকারি দলই যে দায়ী সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিভিন্ন পক্ষ নিজেদের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। তবে বিএনপি বা অন্য কোনো পক্ষও যদি এসব হামলার ঘটনায় সম্পৃক্ত থাকে, তার দায়ও সরকার এড়াতে পারে না। এসব দুর্বৃত্ত যে বা যারা হোক, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে সরকারের সংশ্লিষ্ট মহলকেই।

Reneta

এবারের নির্বাচন স্বাভাবিকভাবেই একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ, এই প্রথমবারের মতো দলীয় সরকারের অধীনে রেকর্ড সংখ্যক রাজনৈতিক দল ও প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন হতে যাচ্ছে। সুতরাং এখন দায়িত্বের বাধ্যবাধকতা ক্ষমতাসীন দলের ওপরই বেশি বর্তায়। তাই এসব অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে শুরুতেই কঠোর অবস্থান নিতে হবে। সকলের সম্মিলিত চেষ্টায় অর্থবহ হয়ে উঠুক একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনী প্রচারণাবিএনপিভাঙচুরসম্পাদকীয়হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তহবিল নিয়ন্ত্রণ হারানোর আতঙ্কে তৃণমূল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন

জুন ১৮, ২০২৬

ফিফার কাছে যে বিভ্রাট মেটাতে আবেদন ইংল্যান্ড কোচের

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT