চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন কিছু স্বপ্নেও ভাবেননি চাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ন ১১, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তিনি শুধু পরিশ্রম করেন, বাকিটা সৃষ্টিকর্তার আশীর্বাদ। টি-টুয়েন্টিতে ৭ রানে ৬ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর এভাবেই নিজেকে ব্যাখ্যা করেছেন দীপক চাহার। ম্যাচ এবং সিরিজ সেরার পুরস্কার নিতে গিয়ে চাহার বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি, এমন পারফরম্যান্স করব। আমার একটাই মন্ত্র, ছোটবেলা থেকেই কঠিন পরিশ্রম করে যাওয়া। বাকিটা সৃষ্টিকর্তার আশীর্বাদ।’

রোববার চাহারের বোলিংয়ে তোপে তৃতীয় তথা শেষ টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৩০ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় ভারত।

ম্যাচ শেষে রোহিত শর্মাকে আলাদা করে ধন্যবাদ দিয়েছেন চাহার, ‘রোহিত ভাই আমায় গুরুত্বপূর্ণ সময়ে বল দেবে বলে দিয়েছিল। দল ম্যানেজমেন্টেরও সেটাই ভাবনা ছিল। আমি নিজেকে সেভাবে তৈরি রেখেছিলাম। ভালো লাগছে, দলের কাজে লাগতে পেরে।’

ছেলেদের মধ্যে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন চাহার। তারপরেও কেন এত কম উচ্ছ্বাস? হেসে চাহারের উত্তর, ‘আসলে ওভার শেষের জন্য অপেক্ষা করি। প্রত্যেক বলের পরেই ভাবি, এর পরের বলটায় কিন্তু ব্যাটসম্যান আমাকে ছক্কা মেরে দিতে পারে। তাই সংযত থাকি।’

২০০৮ সালে এই দীপক চাহারকেই বাতিল করে দিয়েছিলেন তখনকার কোচ গ্রেগ চ্যাপেল। মাত্র ১৮ বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই হায়দরাবাদের বিরুদ্ধে ১০ রানে ৮ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন তিনি। রাজস্থানের পরপর দু’বার রঞ্জি জয়েও বড় ভূমিকা ছিল চাহারের। ধারাবাহিক ভালো খেলার রহস্যে কঠোর পরিশ্রমকেই বারবার সামনে এনেছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: দীপক চাহারবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT