চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ন ২৫, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সব ধরনের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে এক অনলাইন সভায় তিনি এই কথা বলেন।

বৃহস্পতিবার সচিবালয়ের নিজ কক্ষ থেকে সভায় যুক্ত হন মন্ত্রী। সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ দেশের সব সিটি করপোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

মন্ত্রী বলেন, ‘ঈদুল আজহা মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। মুসলিমরা এই ঈদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশা করেন। পশু কোরবানি দেওয়া ঈদুল আজহার একটি গরুত্বপূর্ণ অংশ। ঈদকে সুন্দরভাবে উদযাপনের জন্য সুনির্দিষ্ট ও স্বীকৃত জায়গাতে পশুর হাট বসবে। স্বাস্থ্যবিধি মেনে তা পরিচালনা করা হবে। সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘পশুর হাটের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আমরা সভা করেছি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে আরও সভা হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করবো।’

তাজুল ইসলাম বলেন, শর্ত ভঙ্গ করলে ইজারা বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Reneta

সভায়, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

তবে নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেছেন, করোনা সংক্রমণের মধ্যে হাট বসলে তা হবে আত্মঘাতী। যেখানে স্বাস্থ্যবিধি মানা মোটেই সম্ভব নয়, বরং উল্টো ঝুঁকির সম্ভাবনাই বেশি।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসকুরবানির পশুর হাটতাজুল ইসলামপশুর হাট
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT