চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার স্বাধীনতা দিবস এসেছে আরো বর্ণিল আনন্দ নিয়ে

ওবায়দুল রশিদওবায়দুল রশিদ
৯:৩৭ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
স্বাধীনতা

মহান স্বাধীনতা দিবস আজ। এবার একই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে জাতি। ৫০ বছর আগে হানাদার পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ শুরু করে বাঙালি। তাই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনন্দ জাতির জীবনে ভিন্ন মাত্রা যোগ করেছে। বাঙালি স্মরণ করছে মুক্তিযুদ্ধের সকল শহিদসহ বীর মুক্তিযোদ্ধাদের।

১৯৭১ এর ২৬শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের ঘোষণা দেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ; ৩০ লাখ শহীদের আত্মদান, নারীদের ত্যাগ আর মুক্তিযোদ্ধাদের বীরত্বে স্বাধীন বাংলাদেশ।

বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার গর্বের দিন ২৬শে মার্চ। ঐতিহাসিক দিনটির পঞ্চাশ বছর পূর্ণ হলো, তাই এবার দিনটি এসেছে আরো বর্ণিল আনন্দ নিয়ে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে ১০ দিনের অনুষ্ঠান ‘মুজিব চিরন্তন’। সেখানে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

রাজধানীসহ সারা দেশ সেজেছে বর্ণিল সাজে।

স্বাধীন বাংলাদেশের প্রাপ্তি অনেক। নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ, অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। আর্থ-সামাজিক উন্নতির সঙ্গে নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণসহ ক্রমাগত উন্নত হচ্ছে অবকাঠামো। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায়ও শক্তিশালী অবস্থায় বাংলাদেশ।

Reneta

বিশ্বের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ সব বাধা-বিপত্তি পেরিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাবেই সুবর্ণ জয়ন্তীতে এমন স্বপ্ন সবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশস্বাধীনতা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT