চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার শেখ রাসেলকে ফিফার শাস্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

মোহামেডানকে নিয়ে ফিফার সঙ্গে বাফুফের ঝামেলা মেটার আগেই শেখ রাসেল ক্রীড়া চক্রের শাস্তির খবর পাওয়া গেছে। সার্বিয়ান ফুটবলার মিরোস্লাভ সাবানাভিচের বেতন আটকে রাখায় বাফুফেকে শেখ রাসেলের পয়েন্ট কাটার নির্দেশ দিয়েছে ফিফা। সেই সঙ্গে গুনতে হবে জরিমানা।

মোহামেডানের ঝামেলাটাও ছিল প্রায় একই রকম। দলটির সাবেক কোচ এমেকা ইজিগোর বেতন পরিশোধ না করায় প্রিমিয়ার লিগ থেকে মোহামেডানের ৩ পয়েন্ট কেটে নেওয়ার জন্য বাফুফেকে নির্দেশ দিয়েছিল ফিফা। সেই পয়েন্ট না কাটায় বাফুফে এখন বিপদে পড়তে যাচ্ছে। সামনের মিটিংয়ে শাস্তির মুখে পড়তে পারে দেশের ফুটবল ফেডারেশন।

অন্যদিকে ২০১৫ সালে শেখ রাসেলের জার্সিতে খেলেছিলেন সাবানাভিচ । কিন্তু নিজের বেতনের ৪ হাজার ১২৬ ডলার পরিশোধ করা হয়নি বলে তিনি ফিফায় অভিযোগ করেন। সেই অভিযোগ আমলে নিয়ে বেতন দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ফিফা। কিন্তু শেখ রাসেল সেই নির্দেশ পালন করতে দুই বছর সময় নিয়ে ফেলাতেই এই শাস্তি। এখন শেখ রাসেলকে মোট দেড় হাজার সুইস ফ্রাঁ জরিমানা তো দিতেই হবে, সেই সঙ্গে কেটে নেওয়া হবে লিগের ৩ পয়েন্ট।

শেখ রাসেল অবশ্য সাবানাভিচের বকেয়া পরিশোধ করেছে। কিন্তু ফিফার নির্দেশ অনুযায়ী ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বরের মধ্যে সেই পাওনা শোধ করতে হতো। কিন্তু রাসেল টাকা পরিশোধ করে ২১ নভেম্বর। ফলে টাকা দিলেও পয়েন্ট কাটার শাস্তি থেকে রেহাই পাচ্ছে না তারা।

এই মৌসুমে আরও দুটি ম্যাচ বাকি আছে শেখ রাসেলের। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। লিগে তারা আছে ষষ্ঠস্থানে।

Jui  Banner Campaign
ট্যাগ: শেখ রাসেল ক্রীড়া চক্র
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT