চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বড় মঞ্চে আজমীরের দুর্দান্ত সেঞ্চুরি, মুগ্ধ বাশার

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:২০ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

প্রথম বিভাগ ক্রিকেট লিগে পঞ্চাশ ওভারের ম্যাচে ২২২ রানের ইনিংস! তাজ্জব বনে গিয়েছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। সম্ভাবনার জানানটা দেওয়া হয়ে গেছে ওই ইনিংস দিয়েই। আজমীর আহমেদ সেটা টেনে আনলেন বড় মঞ্চেও। ইমার্জিং কাপের দল গঠনের আগে প্রস্তুতি ম্যাচে বিসিবি সবুজ দলের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন আজমীর।

ফতুল্লায় শনিবার লাল দলের করা ২৪৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১০৩ রানে অপরাজিত ছিলেন সবুজ দলের ডানহাতি ওপেনার আজমীর। তারা ৩৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮২ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। পরে ডাকওয়ার্থ ও লুইস মেথডে ৪৩ রানে জয় পায় সবুজ দল।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১১৭ বলে ১২টি চার ও ২টি ছক্কায় নজড়কাড়া ঝলমলে ইনিংসটি সাজিয়েছেন আজমীর। জাতীয় দলে খেলা শফিউল ইসলাম, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, নাসির হোসেনদের বোলিং আক্রমণের সামনে সাবলীলভাবে ব্যাট চালিয়েছেন।

সম্ভাবনাময় এই তরুণের সেঞ্চুরির ইনিংসটা মাঠে বসেই দেখেছেন হাবিবুল বাশার সুমন। পরে আজমীরের ব্যাটিং ‘দুর্দান্ত’ বলে মন্তব্য করেছেন জাতীয় দলের নির্বাচক প্যানেলের এই সদস্য।

চ্যানেল আই অনলাইনকে বাশার বললেন, ‘আমরা তাকে পরখ করার জন্য ইমার্জিং কাপের প্রাথমিক স্কোয়াডে রেখেছিলাম। দারুণ সম্ভাবনা রয়েছে ছেলেটির। দুর্দান্ত ব্যাটসম্যান মনে হয়েছে আমার কাছে। সামর্থ্য আছে। এই লেভেলে মাত্রই শুরু করল। ওর উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি আমি।’


ম্যাচে শেষে সেঞ্চুরিয়ান আজমীর চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘এটা একটা বড় প্ল্যাটফর্ম। এখানে সেঞ্চুরি করতে পেরে খুব ভালো লাগছে। বোঝানো যাবে না কেমন লাগছে। জাতীয় দলের বোলারদের সামনে সেঞ্চুরি তুলে নিলাম। অনুভূতিটা অন্যরকম। চেষ্টা থাকবে ভবিষ্যতে এভাবেই খেলে যাওয়ার।’

Reneta

বৃহস্পতিবার ইমার্জিং কাপের প্রথম প্রস্তুতি ম্যাচে দর্শনীয় দুটি ছক্কা ও একটি চারে ২৯ রান করেছিলেন আজমীর। ড্রেসিংরুমে উৎসাহ যুগিয়েছেন সবুজ দলের অধিনায়ক হিসেবে ম্যাচটিতে অংশ নেয়া মাশরাফি বিন মর্তুজা। টাইগারদের রঙিন পোশাকের অধিনায়কও আজমীরকে ‘সম্ভাবনায় ক্রিকেটার’ হিসেবে উল্লেখ করেছেন।

গত ৮ ফেব্রুয়ারি ৫০ ওভারের ক্রিকেটে দেশের প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন আজমীর। বিকেএসপির চার নম্বর মাঠে উদয়াচল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৬৮ বলে ২২২ রানের ইনিংসটি খেলে অপরাজিত থাকেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ক্রিকেটার। ১৬টি করে চার-ছক্কায় ইনিংসটি সাজান তিনি। ওই ইনিংসটিই তাকে নিয়ে আসে জাতীয় দলের পাইপলাইনে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজমীর আহমেদইমার্জিং কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT