চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বর্ণবাদের বিরুদ্ধে ইরম শর্মিলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩০ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৭
আন্তর্জাতিক
A A
ভারতে বর্ণবাদের বিরুদ্ধে বিদেশী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ভারতে বর্ণবাদের বিরুদ্ধে বিদেশী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

এবার বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছেন মনিপুরের ‘লৌহ মানবী’ খ্যাত ইরম শর্মিলা। ভারতে ক্রমবর্ধমান বর্ণবাদের প্রতিবাদে সেখানে থাকা আফ্রিকান ছাত্রদের সংগঠন (এএএসআই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরম শর্মিলা উপস্থিত ছিলেন।

সোমবার দিল্লীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবিতে ১৬ বছর ধরে অনশন করা শর্মিলা আফ্রিকান শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ ও উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ সম্পর্কের জন্য সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা দরকার।

সম্প্রতি ভারতে বর্ণবৈষম্যমূলক বেশকিছু সহিংস ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে তানজানিয়ান এক ছাত্রীকে উলঙ্গ করে লাঞ্ছিত করা হয়। মার্চে বৃহত্তর নইদায় নাইজেরিয়ার দুই ভাইবোনকে দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে এবং এক কেনিয়ান ছাত্রকে গাড়ি থেকে টেনে নামানো হয়।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় দেশগুলো থেকে আসা মানুষদের ক্ষেত্রেও এ ধরনের ঘটনার খবর পাওয়া যায়।

দেশটির ক্রমবর্ধমান এসব ঘটনা তুলে ধরতে ওই সংগঠন (এএএসআই) সংবাদ সম্মেলনের আয়োজন করে। ইরম শর্মিলার উপস্থিতিতে তারা এই পরিস্থিতে সরকারের ভূমিকা চেয়ে বিবৃতি দেয়।

Reneta

দেশটিতে এসব ঘটনা যে বেড়ে চলেছে এবং এখনই যে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার উপযুক্ত সময়, সরকারকে তা জানাতে তাদের এই আয়োজন বলে জানান সংগঠনের সভাপতি স্যামুয়েল জ্যাক।

তিনি বলেন, রাস্তায় বের হলেই বৈষম্যের শিকার হতে হয়, যা খুব উদ্বেগের। এসময় তিনি এই বিষয়ে ভারতের অ্যাটর্নি জেনারেলের করা মক্তব্য দুঃখজনক বলেও জানান।

তিনি আফ্রিকা এবং আফ্রিকার সংস্কৃতি সম্পর্কে ভারতীয়দের সংবেদনশীলতা কামনা করেন। পরস্পরের প্রতি সহানুভূতি এবং বোঝাপড়া বৃদ্ধিতে সংস্কৃতির বিনিময় জরুরি বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে উত্তর-পূর্বাঞ্চলীয় দেশগুলোর একটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় তারা যৌথভাবে অন্যান্য প্রান্তিক ও নিপীড়িত ছাত্রদের কাছে গিয়ে এবং তাদের সঙ্গে নিয়ে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলার পরিকল্পনার কথা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরম শর্মিলাভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬

হায়দরাবাদে সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT