পটুয়াখালীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মাণাধীন বিদ্যালয় ভবনের দেয়াল ধসে পড়েছে। ফাটল ধরেছে ওই ভবনের বিভিন্ন অংশে।
বৃহস্পতিবার রাতে পানখালী পানজাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অভিযোগ করেন: সংশ্লিষ্ট প্রকৌশলীর তদারকি না থাকায় টিনশেড ওই ভবনটির দেয়ালে এর অাগে কয়েকবার ফাটল ধরলেও যেনতেন পলেস্তারা করে তা ঢেকে দিয়ে কাজ এগিয়ে নেয় ঠিকাদার।
‘নির্মাণকাজে শ্রম দিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধ্য করা হয়। কাজে অনিয়মের প্রতিবাদ করলে হুমকি ধমকি দিয়ে শাসানো হয় তাদের।’
সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ দেয়াল মেরামতসহ ভবনটি যথাযথভাবে নির্মাণের আশ্বাস দিয়েছেন।
এ ঘটনার পর কাজে অনিয়মের সঙ্গে জড়িত প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে জেলায় ইতিপূর্বে যে সকল স্থাপনা নির্মাণ হয়েছে এবং বর্তমানে যা চলমান আছে তা ক্ষতিয়ে দেখার দাবী করেছেন শিক্ষক, অভিবাবক ও সচেতন মহল।









