চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার জেমসের গান ১ কোটির ঘরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৭
বিনোদন
A A
জেমস

জেমস

সত্তা ছবিতে জেমসের গাওয়া ‘তোর প্রেমেতে অন্ধ’ গানটি ১ কোটিবার দেখা হয়েছে। আজ ২০ আগস্ট রোববার সন্ধ্যা নাগাদ গানটি ইউটিউবে ‘এক কোটি ভিউজ’-এর ঘরে পৌঁছে গেছে। আর এ খবরটি চ্যানেল আই অনলাইনকে ফোন করে জানালেন সত্তা ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল। গত ৭ এপ্রিল ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘জেমস এর আগে অসংখ্য গান গেয়েছেন। তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। কিন্তু এবারই প্রথম জেমসের গাওয়া একটি গান ইউটিউবে ১ কোটিবার দেখা হয়েছে। শুধু তা-ই নয়, গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এবারই প্রথম বাপ্পা মজুমদারের কোনো গান ইউটিউবে ১ কোটিবার দেখা হলো। সত্তা ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও পাওলি দাম। এর আগে শাকিব খান অভিনীত বসগিরি ছবিতে “দিল দিল” গানটি ইউটিইবে ১ কোটিবার দেখা হলেও সত্তা ছবির “তোর প্রেমেতে” গানটি মাত্র চার মাসে এই রেকর্ড করেছে। এত অল্প সময়ে আমাদের চলচ্চিত্রের আর কোনো গানে তা সম্ভব হয়নি।’

তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখানে বড় অবদান দর্শক-শ্রোতাদের। তারা গানটি পছন্দ করেছেন বলেই এত অল্প সময়ে ১ কোটিবার দেখার এই রেকর্ড হয়েছে।’

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে সত্তা। ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, জেমস, সামিনা চৌধুরী, মিলা, কনা, সুমী শবনম ও বাপ্পা মজুমদার। ‘তোর প্রেমেতে অন্ধ’ গানটির কথা লিখেছেন সোহানী হোসেন।

এর আগে ইমরান, কনাসহ আরও কয়েকজন শিল্পীর গান ইউটিউবে ১ কোটিবার দেখা হয়েছে।

সত্তা ছবিতে ‘তোর প্রেমেতে অন্ধ’ গান:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমসসত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT