চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছর বড়পর্দায় ছিলেন না যে তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বলিউডের জন্য ২০১৯ সাল ছিল সৌভাগ্যের বছর। অনেক ছবি ব্যবসাসফল হয়েছে। এর মাঝে ছোট বাজেটের সিনেমা ছিল অনেকগুলো। হৃতিক রোশন, শহীদ কাপুর, অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে, কার্তিক আরিয়ান ছিলেন আলোচনায়।

তবে অনেক বড় তারকার কোনো ছবি এবছর মুক্তি পায়নি। এক নজরে দেখে নিন এবছর কারা পর্দায় অনুপস্থিত ছিলেন।

আমির খান: ২০১৮ সালে সর্বশেষ আমির খানকে দেখা গিয়েছিলো ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে। ছবিটি ভারতীয় বক্স অফিসে খুব একটা সফলতা পায়নি। এবছর মুক্তি পায়নি তার কোনো ছবি। হাতে আছে বহুল আলোচিত ‘লাল সিং চাড্ডা’। বর্তমানে চলছে ছবির শুটিং। আসছে বছরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আমির।

দীপিকা পাড়ুকোন: দীপিকাকে সর্বশেষ দেখা গিয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ ছবিতে। এবছর দীপিকার কোনো সিনেমা মুক্তি না পেলেও তিনি ছিলেন আলোচনায়। মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবির শুটিং করেছেন তিনি এবছর। ছবিটির টিজার ও ট্রেলার প্রকাশের পর ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

শাহরুখ খান: বলিউড তারকা শাহরুখ খানকে সর্বশেষ দেখা গিয়েছে গতবছরের ছবি ‘জিরো’তে। এবছর তিনি বড়পর্দায় ছিলেন না। দেননি কোনো নতুন সিনেমার ঘোষণাও। পুরো বছরটা পরিবারকে সময় দিয়েছেন তিনি। ব্যস্ত ছিলেন প্রযোজনা সংস্থার কাজ নিয়েও।

রণবীর কাপুর: ২০১৮ সালে মুক্তি পেয়েছিল রণবীর কাপুরের ‘সাঞ্জু’ সিনেমাটি। ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল। দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছেন রণবীর। এবছর তার কোনো সিনেমা মুক্তি না পেলেও আলোচনায় ছিলেন আলিয়ার সঙ্গে সম্পর্ক এবং ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং নিয়ে। ২০২০ এর গ্রীষ্মে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি।

Reneta

আনুশকা শর্মা: শাহরুখের মতো আনুশকাকেও ‘জিরো’ সিনেমার পর আর বড় পর্দায় দেখা যায়নি। আনুশকা পুরো বছর তার ক্রিকেটার স্বামী বিরাট কোহলির সফরে সঙ্গ দিয়েছেন।

সারা আলি খান: গতবছর ‘কেদারানাথ’, ‘সিমবা’ মুক্তি পেয়েছিল সারা আলি খানের। কিন্তু ২০১৯ এ তার কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে তিনি আলোচনায় ছিলেন বছর জুড়েই। আগামী বছর আসছে তার ‘আজ কাল’ এবং ‘কুলি নম্বর ওয়ান।’

জানভি কাপুর: শ্রীদেবী কন্যা জানভি কাপুরকে এবছর বড় পর্দায় দেখা যায়নি। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবিতে অভিষেক হয় তার। প্রথম ছবিতেও দর্শকের মন জিতেছেন তিনি। ২০২০ সালে জানভির ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’,’রুহিআফজা’, ‘দোস্তানা টু’ এবং ‘বোম্বে গার্ল’ মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারঅনন্যা পাণ্ডেআমির খানআয়ুষ্মান খুরানাকার্তিক আরিয়ানজানভিটাইগার শ্রফদীপিকা পাড়ুকোনবলিউডরণবীর কাপুরশহীদ কাপুরশাহরুখ খানহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT