চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে শোক দিবস পালন: এক মঞ্চে শিল্পী, নির্মাতা ও প্রযোজক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২০
বিনোদন
A A

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারই হাতে গড়া এফডিসিতে চলচ্চিত্রের তারকারা মিলে শোক দিবস পালন করেন।

সকাল ১১টায় চলচ্চিত্রের সবগুলো সংগঠন মিলিত হয়ে এফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন রোজিনা, ওমর সানী, মৌসুমী, রিয়াজ, শাকিব খান, মিশা সওদাগর, নিপুণ, অপু বিশ্বাস, অনন্ত জলিল, সাইমনসহ অনেকে। আরও ছিলেন প্রযোজক সমিতির খোরশেদ আলম খসরু, শামসুল আলম, আলিমুল্লাহ খোকন, এমডি ইকবালসহ অনেকে।

পরিচালক সমিতির নেতাদের মধ্যে ছিলেন মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, শাহ আলম কিরণ প্রমুখ। এছাড়া এফডিসির চলচ্চিত্র পরিবারের ১৯ সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন। প্রত্যেকেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রযোজক ও পরিবেশক সমিতির অফিস সংলগ্ন মঞ্চে আলোচলা সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্মকে তৈরির আহ্বান জানান।

চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, যতদিন বেঁচে থাকবে হৃদয়ে বঙ্গবন্ধুর নাম থাকবে। প্রতিটি মানুষের মধ্যেই বঙ্গবন্ধুর আদর্শ গড়ে উঠুক এই কামনা করি। চিত্রনায়িকা নিপুণ বলেন, যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধুর নাম ততদিন উজ্জ্বল হয়ে থাকবে। কেউ এদেশ থেকে তার নাম মুছে দিতে পারবে না। তার ত্যাগ আমরা সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবো।

Reneta

এছাড়া শোক দিবস উপলক্ষে চলচ্চিত্র পরিবারের এ আয়োজনে উপস্থিত থেকে রোজিনা, রিয়াজ, নিপুণ, সাইমনসহ বক্তব্য রাখেন চলচ্চিত্র লীগের সাধারণ সম্পাদক শাহ আলম কিরণ। আলোচনা সভা চলাকালে বৃষ্টি এলে শোক সভাটি সংক্ষিপ্ত আকারে শেষ করা হয়। এছাড়াও ছিল শোক দিবস উপলক্ষে এফডিসিতে কাঙালি ভোজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলঅপু বিশ্বাসওমর সানীনিপুণমিশা সওদাগরমৌসুমীরিয়াজরোজিনালিড বিনোদনশাকিব খানশোকসাইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

চোটে বিশ্বকাপ শেষ জার্মান তারকার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২২, ২০২৬

মোতায়েন হচ্ছে ১৮ হাজারেরও বেশি পুলিশ, গোয়েন্দা ও বিশেষ বাহিনীর সশস্ত্র সদস্য

জুন ২২, ২০২৬

বেকারদের জন্য বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়নের দাবি নূসরাত তাবাসুমের

জুন ২২, ২০২৬

অর্থনীতির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রয়োজন অর্থনৈতিক গণতন্ত্রায়ন: অর্থমন্ত্রী

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT