চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে পরীমনির তিন গরু কোরবানি, তদারকি করলেন নিজেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ন ২২, আগস্ট ২০১৮
বিনোদন
A A

এফডিসি’র এক্সট্রা শিল্পী ও অস্বচ্চল কর্মচারিদের জন্য তিনটি গরু কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। কোরবানির পর নিজে উপস্থিত থেকেই করলেন তদারকি। 

ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে বিগত কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিয়ে আসছেন জনপ্রিয় এই নায়িকা। ব্যতিক্রম হলো না এবারও।

ঈদের দিন সকাল ১০টার দিকে এফডিসিতে পরীমনির তিনটি গরু কোরবানি দেওয়া হয়। কোরবানির পর মাংস কাটাকাটির সময় পরীমনি নিজেই উপস্থিত থেকে তদারকি করছিলেন। এফডিসির তিন নম্বর ফ্লোরের উল্টাপাশের ভবনের বারান্দায় এমন চিত্র দেখা যায়। সঙ্গে ছিলেন পরীমনির নানা ও চিত্রপরিচালক অপূর্ব রানা।

এ সময় পরীমনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এফডিসিতে কোরবানি দেওয়ার রীতি যতদিন আমার সামর্থ্য থাকবে চালিয়ে যাবো। অসচ্ছল সহশিল্পীদের জন্যই আমার এই উদ্যোগ। আমার পরিচয় একজন চলচ্চিত্র শিল্পী। তাই চলচ্চিত্রের সঙ্গে জড়িত অসচ্ছলরাও আমার পরিবার।

পরীমনির নানাবাড়ি পিরোজপুর জেলায়। এর আগে সেখানে স্বজনদের সঙ্গে ঈদ কাটাতেন। গত কয়েক বছর ধরে কোরবানি দেওয়ার কারণে ঈদের পরে সেখানে যান। পরীমনি বলেন, কোরবানির ঈদ নানুবাড়িতে (পিরোজপুর) পালন করতাম। সেখানে যারা আমাকে বুকেপিঠে করে মানুষ করেছে, তারা আমার জন্য প্রতিবছর অপেক্ষা করেন।

Reneta

‘আমি জানি, অনেক শিল্পী-কলাকুশলীদের কোরবানি দেয়ার মতো সামর্থ্য নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি কোরবানির ঈদ আমি এফডিসিতে করবো। যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্যই এই কোরবানি।পরীমনি মনে করেন, এবারের ঈদটা তার অন্য বারের চেয়ে আলাদা কেটেছে এবং ঈদ উদযাপন সার্থক হয়েছে। কারণ চলচ্চিত্রের এতগুলো মানুষের কাছে কোরবানির মাংস তুলে দিতে পেরেছেন।’

এদিকে, পরীমনির তিনটি গরু ছাড়াও এফডিসিতে শিল্পী সমিতি ও ডিপজলের পক্ষ থেকে চারটি গরু কোরবানি দেওয়া হয়েছে। এর সঙ্গে সেমাই, চিনি, চাল এগুলো ঈদের শুভেচ্ছা প্যাকেট বানিয়ে সমিতির তালিকাভুক্ত সদস্যদের বাসায় পৌঁছে দিচ্ছে। যারা অস্বচ্ছল, আর্থিক সংকটে ভুগছেন সেসব শিল্পীরা পাবেন কোরবানির মাংস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদএফডিসিকোরবানিডিপজলপরীমনিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু

মার্চ ২৮, ২০২৬

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT