চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপ্রিল ফুল?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
কঙ্গনা রনৌত

কঙ্গনা রনৌত

মাত্র ক’দিন আগের কথা। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে করণ জো​হরের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তোলেন কঙ্গনা রনৌত। অনুষ্ঠানের বাইরে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘বলিউডে স্বজনপ্রীতির পতাকা বহন করছেন করণ।’ আর এসব নিয়ে সংবাদমাধ্যমগুলোতে দারুণ হৈ চৈ পড়ে যায়। দুজনের পক্ষে–বিপক্ষে দাঁড়িয়ে যান অনেক বলিউড তারকা। কেউ কেউ নিজেদের অভিজ্ঞতা আর টিকে থাকার সংগ্রামের কথা তুলে ধরেন।

কিন্তু এখন তো শোনা যাচ্ছে অন্য কথা। করণ জোহরের নতুন ছবিতে নাকি অভিনয় করবেন কঙ্গনা রনৌত। করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধরম প্রোডাকশনের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। কঙ্গনা এখন ‘সিমরান’ ছবির শুটিংয়ে দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলেই নাকি ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ছবির কাহিনী প্রসঙ্গে জানা গেছে, একজন স্ট্রাগলিং অভিনেত্রীর গল্প। যিনি বলিউডে প্রথম সারির নায়িকা হতে চান। ছবির প্রধান ভূমিকায় অভিনয় করবেন কঙ্গনা। তার বিপরীতে থাকবেন রণবীর কাপুর।

তাহলে এতদিন মিডিয়ার সামনে করণ জোহর আর কঙ্গনা রনৌত যা যা করেছেন, এই সবই নাটক ছিল? নাকি কঙ্গনার অভিযোগকে ভিত্তিহীন প্রমাণ করতেই এ উদ্যোগ নিয়েছেন করণ? পুরোটাই ‘এপ্রিল ফুল!’ নয়তো? এই সব প্রম্নের উত্তর সময়ই বলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গনা রনৌতকরণ জোহর
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT