চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনবিআরে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে কঠোর হবেন নতুন চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতি লোভী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির নতুন চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তিনি বলেছেন: সরকার কর্মকর্তা-কর্মচারীদের অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। এরপরও অতি লোভী হওয়ার কোনো মানে নেই। এনবিআরে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা আনতে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন সেটা হবো।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলেন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী ২৬ জানুয়ারি কাস্টমস দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন: পরবর্তী প্রজন্মের কাছে ভালো উদাহরণ সৃষ্টি করতে হবে। সেভাবে কাজ করতে হবে। এখন তো অভাব-অনটন সেই পরিমাণে নেই যে অস্বচ্ছ হতে হবে। সরকার বেতন থেকে শুরু করে অবসরকালে সুযোগ-সুবিধা যেগুলো দেয় তা যথেষ্ট ভালো। অতএব সরকারি কর্মকর্তাকে স্বচ্ছ থাকতে হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন: জিরো টলারেন্স? এটা ফাঁকা বুলি, মিষ্টি মিষ্টি কথা। দেখা যায় যে, জিরো টলারেন্স বলে সেটা বাস্তবায়ন করতে পারে না, ম্যান্টেন হয় না। জিরো টলারেন্সের কথা বলে নিজেই একটা অপকর্ম করে বসে। জিরো টলারেন্স বলে জনপ্রিয় হওয়ার জন্য। আমি চাইবো এই সেক্টরে (এনবিআর) আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা আনতে। এটা আনার জন্য আমাকে যতটুকু কঠোর হতে হবে আমি ততটুকু হবো। আপনারা সহোযোগিতা করবেন।

Reneta

দেশকে নিয়ে সবার ভাবতে হবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন: প্রচুর হয়েছে ব্যক্তি উন্নয়ন। ব্যক্তি ‍উন্নয়ন করতে গিয়ে আগামী প্রজন্মের সামনে কোনো একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারছি না। এখন আর ব্যক্তি উন্নয়ন নয়, দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করা উচিত।

‘আমাদের সন্তানরা বাবা-মায়ের দিকে তাকালে দেখে তাদের মধ্যে কোনো আদর্শ নেই। কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করবে প্রতিবেশির মধ্যেও এমন লোক দেখে না। এটি জাতির জন্য ভালো শুভ নয়। তাই পরবর্তী প্রজন্মের জন্য ভালো দৃষ্টান্ত তৈরি করতে হবে। শুধু অর্থনৈতিকভাবে নয়, চিন্তায়-চেতনায়, সংস্কৃতিতে উন্নত জাতি হতে হবে’, এনবিআর চেয়ারম্যান।

এনবিআর নিয়ে নিজের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন: এনবিআরে ইনোভেটিভ অনেক কিছু করার সুযোগ রয়েছে। রাজস্ব আহরণ নির্বিঘ্ন করা ও বাড়াতে কী কী পদ্ধতি বা কী কী ইনোভেশন করা যায় সেটা চেষ্টা থাকবে।

ভ্যাট-ট্যাক্স নিয়ে ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে এনবিআর চেয়্যারম্যান বলেন: কোনো ভ্যাট ট্যাক্স যদি না দেওয়া লাগে তাহলে এনবিআর ব্যবসাবান্ধব হয়ে যায়। কিন্তু যখনই ভ্যাট-ট্যাক্স দিতে হয় তখনই এনবিআর ব্যবসাবান্ধব হলো না, ব্যবসা শেষ- এটা চিরাচরিত অভিযোগ। এটা থাকবেই। তবে চেষ্টা করি কোন ব্যবসায় কোন ধরনের পরিবেশ সৃষ্টি করা যায়। এর জন্য ভ্যাট ট্যাক্সের হার কী হওয়া উচিত চিন্তা করেই করা হয়।

এ সময় রাজস্ব ঘাটতি পূরণে গুরুত্বের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে তিনি জানান: আগামী ২৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে সেদিন সকাল সাড়ে ৭টায় রাজস্ব ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হবে। এছাড়া সেমিনার ও মতবিনিময়ের আয়োজন করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরজাতীয় রাজস্ব বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT