যৌন হয়রানি দায়ে উবার প্রধানের পদত্যাগ,বাণিজ্য এবং প্রযুক্তি বিষয়ক তথ্য চুরির অভিযোগে উবারের বিরুদ্ধে গুগলের মামলা, চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে যাত্রীকে ফেলে দেওয়াসহ নানা নাটকীয়তা থাকা সত্ত্বেও উবারের ব্যবসায় তেমন কোন প্রভাব পড়েনি।
সম্প্রতি এক পরিস্ংখ্যানে দেখা গেছে, উবারের ক্ষতির পরিমান কমে লাভ বেশি হতে শুরু করছে। এমনকি গত বছর বিশ্বব্যাপী উবারের বুকিং প্রায় ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে এই পরিসংখ্যানে বলা হয়।
২০১৭ সালের সিলিকন ভ্যালিতে একের পর এক উবারের বিরুদ্ধে সমালোচনা হয়ে আসছিলো। উবার গত তিন মাসে রাজস্ব আয় করেছে প্রায় ১.৭ বিলিয়ন এই সময়েই তাদের ক্ষতির পরিমান ৯ শতাংশ হ্রাস পেয়েছে।তবে তাদের ভারসাম্যহীন অর্থের পরিমান ৬৪৫ মিলিয়ন ডলার।
এই তথ্যগুলো অবশ্যই উবারের সফলতার কথা জানান দেয়। তবে উবার কোম্পানির এক্সিকিউটিভ পদ থেকে পদত্যাগের ফলে যে ক্ষতিপূরণ হয়েছে তা পূরণ করা হবে সামনের দিনের বড় চ্যালেঞ্জ ।
উবারের এক্সিকিউটিভ পদ শূণ্য হওয়ায় সাবেক জেনারেল ইলেক্টিক প্রধান জেফ ইমেল্ট এই পোস্টে বসার দৌড়ে এগিয়ে আছেন।কোম্পানির এখনো চিফ অপারেটিং অফিসার,চিফ ফিনানশিয়াল অফিসার এবং প্রেসিডেন্টসহ আরো অনেক গুরাত্বপূর্ণ পদে অনেক নিয়োগ দেয়া হবে। এর আগে উবার যৌন হয়রানি দায়ে উবার প্রধান ট্র্যাভিস কালানিক পদত্যাগ করেন।








