চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো সিটিসেল না খোলার কারণ জানতে চান আদালত

১:১১ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৬
আদালত, তথ্যপ্রযুক্তি
A A

শর্তসাপেক্ষে সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার আদেশ দেওয়ার পরও কেন সেটা এখনো খুলে দেওয়া হলো না তা বিটিআরসির কাছে জানতে চেয়েছেন আদালত।

রোববার সকালে বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ এই ব্যাখ্যা চান। সিটিসেলের তরঙ্গ বরাদ্দ এখনো না দেয়ার বিষয়টি দুপুরের মধ্যে বিটিআরসিকে জানাতে বলেছেন আপিল বিভাগ।

তবে বিটিআরসির পক্ষের আইনজীবী আদালতকে জানান- সিটিসেলের তরঙ্গ বরাদ্দ খুলে দেওয়া নিয়ে বিটিআরসির বোর্ড সভা দুপুরে। সভা শেষে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভা চলাকালীন সময়ে অন্য এক আয়োজনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সিটিসেলের তরঙ্গ বরাদ্দ খুলে দেওয়া হবে। এখন কেবল আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।

গত ৩ নভেম্বর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ খুলে দেওয়ার আদেশ দেন আদালত। পাশাপাশি ১৯ নভেম্বরের মধ্যে ১০০ কোটি টাকা পরিশোধ করার শর্তও দেয়া হয় সিটিসেলকে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ নির্দেশ দেন। কিন্তু তারপরও তরঙ্গ বরাদ্দ খুলে না দেওয়ার বিষয়টি আদালতের কাছে জানতে চান সিটিসেলের পক্ষের আইনজীবী। এরপরই বিষয়টি বিটিআরসিকে ব্যাখ্যা করতে বলেন আদালত।

Reneta

পাওনা টাকা না দেওয়ায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)।

বিটিআরসির এ সিদ্ধান্ত স্থগিত চেয়ে গত ২৪ অক্টোবর আবেদন করে সিটিসেল। এ আবেদনের পর ২৫ অক্টোবর অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিটিসেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছেন ট্রাম্প

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ!

এপ্রিল ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই: এনরিকে

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT