চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একা লড়ে অজিদের হোয়াইটওয়াশ করা হল না কোহলির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজ আগেই জেতা হয়ে গেছে। আনুষ্ঠানিকতার ম্যাচে ভারতের প্রাপ্তি হতে পারত অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করার দুর্লভ এক স্বাদ। লক্ষ্যে লড়ে গেলেন বিরাট কোহলি, তবে একা। সেই লড়াই বৃথা করে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে অজিরা।

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টিতে টস জিতে অস্ট্রেলিয়াকে আগের ম্যাচের মতন ব্যাটিং করতে পাঠান কোহলি। ওপেনিংয়ে নেমে ম্যাথু ওয়েডের দারুণ এক ইনিংসে ৫ উইকেটে ১৮৬ রান তোলে অজিরা। কোহলি ওয়েডকে জবাব দিতে পারলেও বাকিদের ব্যর্থতায় ৭ উইকেটে ১৭৪ রানে থামে ভারতের ইনিংস।

সিডনিতে অস্ট্রেলিয়ার শুরুটা ধাক্কা দিয়ে হলেও রানের মেশিন ঘুরিয়ে গেছেন ওয়েড। চোট কাটিয়ে শেষ ম্যাচে ফেরা অধিনায়ক অ্যারন ফিঞ্চ দ্বিতীয় ওভারে ফিরেছেন রানের খাতা না খুলেই।

স্টিভেন স্মিথ দ্রুত নেমে পড়লেও এক পাশে দাঁড়িয়ে ছিলেন ওয়েডের ঝড়ো ব্যাটিংয়ের সাক্ষী হয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৬৫ রান। যেখানে স্মিথের অবদান ২৩ বলে ২৪।

ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড হয়ে স্মিথ ফেরার পর ওয়েডের সঙ্গী হন গ্লেন ম্যাক্সওয়েল। অজিদের বড় রানের পথ করে ম্যাক্সওয়েলের সঙ্গে ওয়েডের ৫৮ বলে ৯০ রানের জুটিটি।

৩৪ বলে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়েড। ২ ছক্কার সঙ্গে ৭ চারে ৫৩ বলে ৮০ করা ব্যাটসম্যানকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান শার্দুল ঠাকুর।

Reneta

ফিফটি পেয়েছেন ম্যাক্সওয়েলও। শেষ ওভারের প্রথম বলে টি নটরাজনের বলে বোল্ড হওয়ার আগে ৩টি করে চার-ছক্কায় ৩৬ বলে ৫৪ রানের ইনিংস খেলে গেছেন বিধ্বংসী ব্যাটসম্যান।

অজিদের চেয়ে বড় ধাক্কা দিয়ে শুরু ভারতের, বল হাতে ইনিংস শুরু করে মাত্র দ্বিতীয় বলেই শূন্য রানে থাকা লোকেশ রাহুলকে ডিপ মিডউইকেটে স্মিথের ক্যাচ বানান ম্যাক্সওয়েল।

শেখর ধাওয়ানকে নিয়ে ইনিংস মেরামতের কাজে নেমে পড়েন অধিনায়ক বিরাট কোহলি। দুজনের ৭৪ রানের জুটিতে ধাওয়ানের অবদান মাত্র ২৮।

ধাওয়ানকে ফিরিয়ে জুটি ভেঙে ভারতের ইনিংসে দ্রুত ধস নামান লেগস্পিনার মিচেল সোয়েপসন। সাঞ্জু স্যামসন (১০) ও শ্রেয়াস আয়ারকে রানের খাতা খোলার আগেই ফেরান সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামা তরুণ এ স্পিনার।

বিধ্বংসী হয়ে ওঠার আগেই হার্দিক পান্ডিয়াকে ফেরান আরেক লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।

রানতাড়ার লড়াইয়ে শেষ পর্যন্ত লড়ে গেলেও তুলির শেষ আঁচড়টা দিতে পারেননি কোহলি । ৩ ছক্কা ও ৪ চারে ৬১ বলে ৮৫ করা অধিনায়ক ১৯তম ওভারে ফিরে গেলে ভাঙে ভারতের প্রতিরোধের স্বপ্ন। শেষ ওভারে ২৭ রানের ১৪ রান তুলে ম্যাচ হারে ১২ রানে।

ওয়েড-ম্যাক্সওয়েল ফিফটি তুললেও ম্যাচে অজিদের নায়ক সোয়েপসন। ২৩ রানে গুরুত্বপূর্ণ সময়ে ৩ উইকেট তুলে ম্যাচসেরা তিনিই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT