চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনেই দুই ছাত্রলীগ নেতা নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ০২, মার্চ ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

একদিনেই দুজন ছাত্রলীগ নেতা নিহতের ঘটনা ঘটেছে আজ। নোয়াখালী ও খুলনায় প্রতিপক্ষের হামলায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সোমবার নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাহপুর ইউনিয়নে ছাত্রলীগ ও জামায়াত-শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগ নেতা রাকিব হোসেনের মৃত্যু হয়। ওই ঘটনায় চার জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে বলে জানায় পুলিশ।

ছাত্রলীগ ও পুলিশের বরাতে জানা যায়, রোববার রাতে উল্যাহপুর বাজারে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায় জামায়াত ও শিবির নেতাকর্মীরা। সেই ঘটনায় আহত হন ছাত্রলীগের অন্তত ৬ জন নেতাকর্মী। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয় রাকিবকে। সেখানে তার মৃত্যু হয়।

নিহত রাকিব হোসেন আমান উল্যাহপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

খুলনার কয়রায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দুই পক্ষের সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে। ওই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বাগালিয়া ইউনিয়নে প্রতিপক্ষরা রাসেলকে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Reneta

এই হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্রলীগ।

স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী-মৌলবাদী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেল হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির এই দাবি নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

রাত ১০টায় মধুর ক্যান্টিন থেকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য এই বিক্ষোভ মিছিল হবে বলে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনানোয়াখালীবাংলাদেশ ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT