চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে ভ্যাকসিন নিলেন ৪২ হাজারের বেশি মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

দেশে করোনা ভ্যাকসিন দেয়ার ৪৫তম দিনে ৪২ হাজার ৩৬০ জন ভ্যাকসিন নিয়েছেন। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ২৯৬ জন ও নারী ১৮ হাজার ৬৪ জন ভ্যাকসিন নেন।

এ নিয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ৫৪ লাখ ১২ হাজার ৭৯১ জন ভ্যাকসিন নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৬৩ হাজার ৫৯৪ জন ও নারী ২০ লাখ ৪৯ হাজার ১৯৭ জন। পাশাপাশি এ পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৬৮ লাখ ৩৮ হাজার ৮১৫ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন ছয় হাজার ৩৫৭ জন। এরমধ্যে পুরুষ তিন হাজার ৯৪৯ জন ও নারী দুই হাজার ৪০৮ জন ভ্যাকসিন নেন।

ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ১১ হাজার ১৯২ জন। এরমধ্যে পুরুষ ছয় হাজার ৯৫৮ জন ও নারী চার হাজার ২৩৪ জন ভ্যাকসিন নেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে দুই হাজার ৯২৩ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ এক হাজার ৬৭৩ ও নারী এক হাজার ২৫০ জন।

চট্টগ্রাম বিভাগে আট হাজার ৫৮১ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরষ চার হাজার ৮৩৬ জন ও নারী তিন হাজার ৭৪৫ জন ভ্যাকসিন নেন।

Reneta

রাজশাহী বিভাগে ছয় হাজার ৩৩৩ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ তিন হাজার ৬১০ জন ও নারী দুই হাজার ৭২৩ জন।

রংপুর বিভাগে ছয় হাজার ৪৯৭ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ তিন হাজার ৩৯৫ জন ও নারী তিন হাজার ১০২ জন। খুলনা বিভাগে তিন হাজার ৪৯৭ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ এক হাজার ৯২৬ ও নারী এক হাজার ৫৭১ জন।

বরিশাল বিভাগে ৭৪৮ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ৪৫২ জন ও নারী ২৯৬ জন এবং সিলেট বিভাগে দুই হাজার ৫৮৯ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ এক হাজার ৪৪৬ জন ও নারী এক হাজার ১৪৩ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্যাকসিন আপডেটস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT