চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন মেধাবী মেহেদী হাসান

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৫:০৪ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

সংসারে নিত্য অভাব , নেই বিদ্যুৎ এমনকি মাথার ওপর ভালোমতো ছাদও নেই, এমন পরিবেশে লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে অদম্য মেধাবী এক শিক্ষার্থী। রিকশা চালক বাবার পরিবারই শুধু নয়, এমন সংবাদে আলোকিত হয়েছে মেহেদীর পুরো গ্রাম।

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের রিকশাচালক ইমাম হোসেন। জন্মের পর থেকেই অভাব আর অভাব। রিকশাচালিয়ে যে উপার্জন করেন তা দিয়ে সংসার চালানো একেবারেই অসম্ভব । এ কারণে সন্তানদের লেখাপড়ার কোনো খোঁজই রাখতেননা তিনি।

এই ইমাম হোসেনেরই ছোট ছেলে মেহেদী হাসান এবার ভর্তির সুযোগ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পুরো এলাকা এখন ভাসছে আনন্দে।

মেহেদী হাসানের বাবা ইমাম হোসেন বলেন, আমি সারা জীবন কষ্ট করেছি। আমার ছেলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। এখন আমি খুবই খুশি।

মেহেদী হাসান বলেন, অন্যান্য শিক্ষার্থীর মতো নয় তার জীবন। সব সবময়ই কঠিন পথে হাঁটতে হয়েছে তাকে। বাবা সকাল বেলা রিক্সা নিয়ে বেরিয়ে যেতো। ফিরতো অনেক রাতে। পাশের বাড়িতে বিদ্যুৎ থাকলেও তার বাড়িতে ছিলোনা বিদ্যুৎ। কিন্তু তাতেও নিরাশ হয়নি কখনও। চেষ্টা করলে এই পরিস্থিতি থেকে উন্নতি সম্ভব বলে মনে করেন তিনি।

এইচএসসিতে জিপিএ ফাইভ পেলেও এসএসসিতে বঞ্চিত হয়েছে মেহেদী। তাই জিপিএ ফাইভ পাওয়ার উদ্দেশ্য নিয়ে যারা লেখাপড়া করেন তাদের সতর্ক করেছে মেধাবী এই শিক্ষার্থী।

Reneta

এলাকাবাসী বলছেন, পিছিয়ে থাকা পরিবার থেকে এমন ফলাফল সত্যিই আলোকিত করেছে তাদের। মেহেদী হাসান এখন কেউন্দিয়ার গর্ব। নিজের জন্য শুধু নয় ভালো ফল করে দেশের জন্য শতভাগ নির্ভেজাল থেকে কাজ করতে চায় মেহেদী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এইচএসসিঢাবি ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT