সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে একসঙ্গে ৬ নবজাতকের জন্ম দিয়েছেন এক মা। নবজাতকদের মধ্যে ২ জন ছেলে ও ৪ জন মেয়ে শিশু।
মা ও নবজাতক সবাই সুস্থ আছে বলে জানিয়েছেন হাসপাতালের নবজাতক বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার এম এ হাই। তবে স্বাভাবিকভাবে ৬ নবজাতকের জন্ম হলেও তাদের বয়স এবং ওজন স্বাভাবিক নয় বলে জানিয়েছেন তিনি।
ছয় নবজাতক প্রসবকারী মা কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মইনার পাহাড় গ্রামের দুবাই প্রবাসী কামাল হোসেনের স্ত্রী।







