চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক যুগ পর অভিনয়ে শর্মিলা ঠাকুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ন ১২, মে ২০২২
বিনোদন
A A

সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ দিয়ে অভিনয়ে পা রেখেছিলেন শর্মিলা ঠাকুর। ষাটের দশক থেকে টানা কয়েক দশক রাজ করেছেন অভিনয় জগতে। বলিউডে দাপটের সঙ্গে কাজ করেছেন, নিয়েছেন তার সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক। অথচ ২০১০ সালের পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি।

শর্মিলা ভক্তদের জন্য আনন্দের সংবাদ হলো, এক যুগ পর অভিনয়ে ফিরছেন এই কিংবদন্তী অভিনেত্রী। পরিচালক রাহুল চিট্টেলার সিনেমা ‘গুলমোহর’ এ অমল পালেকর, মনোজ বাজপেয়ীদের সঙ্গে পর্দায় অভিনয় করতে দেখা যাবে শর্মিলাকে।

ছবিতে আরও অভিনয় করছেন ‘লাইফ অফ পাই’ খ্যাত সূরজ শর্মা ও সিমরন ঋষি বাগ্গা। ইতিমধ্যে শেষ হয়েছে ছবির শুটিং। রূপালি পর্দায় কামব্যাক করা নিয়ে অভিনেত্রী শর্মিলা ঠাকুর ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘অনেক দিন পর অভিনয়ে ফিরলাম। সিনেমাটির চিত্রনাট্য শুনেই অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলাম। একটি পরিবারের গল্প। এত সুন্দর করে গল্প বলা হয়েছে যে আমি আর দ্বিতীয় বার ভাবিনি। একসঙ্গে বসে এ সিনেমা দেখতে খুবই ভালো লাগবে দর্শকের।’

‘গুলমোহর’ ছবির কলাকুশলীদের সাথে শর্মিলা

পারিবারিক ছবি ‘গুলমোহর’। বাত্রা পরিবারের গল্প উঠে আসবে ছবিতে। ৩৪ বছরের পুরোনো বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে গোটা বাত্রা পরিবার। এরপরই একান্নবর্তী পরিবারের পুরনো সেই কথা নিজের ভাবনা দিয়ে পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক রাহুল চিট্টেলা। পরিবারের সদস্যরা পরস্পরের সঙ্গে নতুন ভাবে সংযোগ স্থাপন করছেন। তারই মধ্যে ফাঁস হবে কিছু গোপন তথ্য।

লম্বা ব্রেকের পর এই ধরনের পারিবারিক ছবিতে কাজ করতে পেরে খুশি খোদ শর্মিলা ঠাকুরও। রাহুল চিট্টেলা পরিচালিত এই ছবির যৌথ প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিওজ ও চকবোর্ড এন্টারটেনমেন্ট অ্যান্ড অটোনমাস ওয়ার্কস। সব ঠিক থাকলে চলতি বছরের আগস্ট মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।

Jui  Banner Campaign
ট্যাগ: অপুর সংসারঅভিনয়বলিউডমনোজশর্মিলা ঠাকুরসত্যজিৎ রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

খালের কচুরিপানা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT