চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মেডিকেল ছাত্রীর আকুতি, প্রধানমন্ত্রী আমাকে বাঁচান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ পূর্বাহ্ণ ৩১, মে ২০১৮
বাংলাদেশ
A A

মেডিকেল ফাইনাল ইয়ারের শিক্ষার্থী জারিনের বয়স মাত্র ২৩ বছর। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত আড়াই মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন! তার একিউট মায়েলোব্লাস্টিক লিউকেমিয়া যা এক ধরনের ব্লাড ক্যান্সার এখন মধ্যম পর্যায়ে। এ রোগের চিকিৎসায় খরচ হবে কমপক্ষে ৮০ লাখ টাকা। কিন্তু তা জোগানো জারিনের পরিবারের সাধ্যের বাইরে। তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে জীবন বাঁচানোর আকুতি জানিয়েছেন।

জারিনের পুরো নাম জারিন তাসনিম রাফা। পড়ছেন আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে।

প্রধানমন্ত্রীর কাছে লেখা এক খোলা চিঠিতে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী! আজ না পেরে বাধ্য হয়ে আপনার কাছে খোলা চিঠি লিখছি। আমি জানিনা, ঠিক কোন ঠিকানায় আর ফোন নম্বরে আমি আপনাকে খুঁজে পাবো। তাই খোলা চিঠি লিখে দিলাম, কেউ যদি দয়া করে আমার এই আহাজারি আপনার নিকট পৌছায়!’ খোলা চিঠিতে তিনি আরো লিখেছেন, ‘আমি বিখ্যাত সাবিনা ইয়াসমিন না, আমি ছোটখাটো একজন মেডিকেল ছাত্রী। তাই বলে কি আমার জীবনের কোন মূল্যই নেই? বেঁচে থাকলে দেশের জন্য আমি কি কিছুই করতে পারতাম না? আমিও তো মেডিকেল কমিউনিটিরই একজন। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর প্রহর গুণছি। এক একদিন সময় আমার জীবনের প্রদীপ নিভিয়ে দিচ্ছে ধীরে ধীরে

তিনি প্রধানমন্ত্রীকে ‘দেশমাতা’ সম্বোধন করে লিখেছেন, ‘দেশমাতা! আপনি কি এই অসহায় মেয়েটির বেঁচে থাকার এই যুদ্ধে শামিল হবেন?’ জারিন সবার প্রতি আকুতি জানিয়ে বলেছেন, ‘যদি কেউ পারেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমাকে বাঁচাতে এগিয়ে আসুন। আল্লাহর ইচ্ছায় সবাই যদি এগিয়ে আসেন আমি ক্যান্সারকে হারিয়ে নিশ্চয়ই জয়ী হবো।’

চিকিৎসকদের প্রতি অনুরোধ ও তাদের দৃষ্টি আকর্ষণ করে জারিন তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আমার একটা প্রশ্ন পুরো ডাক্তার সমাজের কাছে! একজন ভবিষ্যৎ ডাক্তার মারা যাচ্ছে টাকার অভাবে, আপনারা চেয়ে চেয়ে দেখবেন? দেশের লক্ষাধিক প্রফেসর, ডাক্তাররা এগিয়ে আসলে কি আমি বাচঁতে পারতাম না? মৃত্যুর আগে এই প্রশ্নটা রেখে গেলাম।’

জারিনকে সহায়তা পাঠানোর ঠিকানা:

Reneta

ব্যাংক অ্যাকাউন্ট নম্বর:
Jarin Tasnime Rafa
সাউথ ইস্ট ব্যাংক বনশ্রী ব্রাঞ্চ
সঞ্চয়ী হিসাব নম্বর-০০১২৭০০০০০০০৯

ফোন নম্বর: ০১৫৩৪৯৫৩৯৩৫ (বিকাশ)
রকেট একাউন্ট: ০১৫৩৪৯৫৩৯৩৫-৮

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্সার
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৪, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT