চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে সেমির প্রতিপক্ষ, সময়-সূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শনিবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয়ে টেবিলের শীর্ষে বসেছিল ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডকে এড়ানোর পথটা তখনই করে রাখে কোহলির দল। দিনের অন্য ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ১০ রানে হেরে অস্ট্রেলিয়া আর টেবিলের এক নম্বর জায়গাটা পুনরুদ্ধার করতে পারেনি। তাতে সেমিতে নিউজিল্যান্ডকে পাওয়া হয়নি ফিঞ্চের দলের।

চার দলের সেমি নিশ্চিত হয়ে ছিল আগেই। শনিবার লিগপর্বের শেষ দুই ম্যাচের পর ঠিক হয়ে গেল সেরা চারে কে কার প্রতিপক্ষ হচ্ছে। টেবিলের তিনে ইংল্যান্ড ও চারে নিউজিল্যান্ডের জায়গা পাকাই ছিল। লড়াই ছিল শীর্ষ আসন নিয়ে। সেখানে টেবিলের এক নম্বরে থেকে লিগপর্ব শেষ করল ভারত। সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে দুইয়ে থাকল অস্ট্রেলিয়া।

সেক্ষেত্রে ফরম্যাট অনুযায়ী টেবিলের এক ও চার নম্বর দল লড়বে এক সেমিতে। যে ম্যাচে বিরাট কোহলির ভারতকে ফাইনালের টিকিট কাটতে লড়তে হবে গত আসরের রানার্সআপ কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিপক্ষে। আর শিরোপার মঞ্চে যেতে অন্য সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়াকে পরীক্ষা দিতে হবে স্বাগতিক দল ইয়ন মরগানের ইংল্যান্ডের বিপক্ষে।

প্রথম সেমি: ভারত-নিউজিল্যান্ড (ম্যানচেস্টার, ৯ জুলাই ৩.৩০ মিনিট)
দ্বিতীয় সেমি: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া (বার্মিংহাম, ১১ জুলাই ৩.৩০ মিনিট)

টেবিলের শীর্ষে থাকা ভারত ৯ ম্যাচে ৭ জয়, এক পরাজয় ও বৃষ্টিতে পরিত্যক্ত এক ম্যাচের পর ১৫ পয়েন্টে নাম্বার ওয়ান। সেমিতে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৫ জয়, ৩ পরাজয় ও বৃষ্টিতে এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে ১১ পয়েন্টে টেবিলের চারে।

দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট সেখানে ১৪, ৯ ম্যাচে ৭ জয়ের পিঠে ২ হার আছে তাদের। অজিদের সেরা চারের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড ১২ পয়েন্টে টেবিলের তিনে থেকে লিগপর্ব শেষ করল, সমান ম্যাচে ৬ জয়ের পিঠে ৩ হার দেখতে হয়েছে মরগানের দলকে।

Reneta

চারে থাকা নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট পাকিস্তানেরও। তবে রানরেটে পিছিয়ে পাঁচে সরফরাজের দল। ৯ ম্যাচে ৫ জয়ের পিঠে ৩ হার ও একটি ম্যাচে বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের।

ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৮, ৩ জয় ৪ হারের সঙ্গে বৃষ্টিতে দুম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। সাতে সাউথ আফ্রিকা, ৩ জয়ের পিঠে ৫ হার ও এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি ৭ পয়েন্ট পাওয়া ফ্যাফ ডু প্লেসিসের দলের।

প্রোটিয়াদের সমান ৭ পয়েন্ট বাংলাদেশেরও। তবে রানরেটে পিছিয়ে টেবিলের আটে থেকে বিশ্বকাপ শেষ হল টাইগারদের। মাশরাফীর দল ৯ ম্যাচে ৩ জয়ের পিঠে ৫ ম্যাচে হেরেছে, সঙ্গে শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।

টেবিলের নয়ে থাকল ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডারের দল ২টি ম্যাচে কেবল জিতেছে, হার ৬টিতে, একটিতে পয়েন্ট ভাগাভাগি। আর দশ দলের মধ্যে তলানিতে থাকা আফগানিস্তান একবারও জয়ের হাসিতে মাঠ ছাড়তে পারেনি, অর্জনে নেই কোনো পয়েন্টও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া-ইংল্যান্ডবিশ্বকাপ-২০১৯ভারত-নিউজিল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT