চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে এবারের ফিফা বর্ষসেরা যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ পূর্বাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। বর্ষসেরা কোচ লিওনেল স্কালোনি। বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবারের ফিফা বর্ষসেরায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জয়জয়কার। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেন ও বার্সেলোনা তারকা অ্যালেক্সিয়া পুতেল্লাস।

সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের ২০২১–২২ মৌসুমের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। কাতার বিশ্বকাপ পর্যন্ত সেরাদের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।

প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্মরণ করে ফিফার এবারের অনুষ্ঠান শুরু করা হয়। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনাল্ডো নাজারিও স্মরণ করেন পেলেকে।

১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ভোটের শেষে ১০ ফেব্রুয়ারি প্রতিটি ক্যাটাগরিতে সেরা তিনের নাম জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, নির্বাচিত গণমাধ্যম প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন বর্ষসেরা।

বেনজেমা ও এমবাপেকে হারিয়ে বর্ষসেরা হয়েছেন বিশ্বজয়ী লিওনেল মেসি। থিবো কোর্ত্তয়া ও ইয়াসিন বুনোকে টপকে সেরা গোলকিপার মেসির জাতীয় দল সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওয়ালাকে টপকে বর্ষসেরা কোচ হয়েছেন বিশ্বজয়ী লিওনেল স্কালোনি।

এক নজরে বর্ষসেরা যারা
ছেলেদের বর্ষসেরা ফুটবলার: লিওনেল মেসি (আর্জেন্টিনা ও পিএসজি)
ছেলেদের বর্ষসেরা গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা)
ছেলেদের বর্ষসেরা কোচ: লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)
মেয়েদের বর্ষসেরা ফুটবলার: অ্যালেক্সিয়া পুতেল্লাস (স্পেন ও বার্সেলোনা)
মেয়েদের বর্ষসেরা গোলকিপার: ম্যারি এরাপস (ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড)
মেয়েদের বর্ষসেরা কোচ: সারিনা ওয়েঘম্যান (ইংল্যান্ড জাতীয় দল)
বর্ষসেরা গোল/পুসকাস অ্যাওয়ার্ড: মার্চিন ওলেস্কি (পোল্যান্ড)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাএমবাপেকাতার বিশ্বকাপ-2022পিএসজিপুতেল্লাসফিফাবেনজেমামেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬

হায়দরাবাদে সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

জুন ১৬, ২০২৬

‘প্রবাসী কার্ড-এর মাধ্যমে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে’

জুন ১৬, ২০২৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT