চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক-দু’দিনের মধ্যে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

এক-দু’দিনের মধ্যে আওয়ামী লীগ সভাপতি প্রেসিডিয়াম মেম্বারদের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। 

শনিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের  এ কথা বলেন।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন: আজ আমাকে দ্বিতীয়বার নির্বাচিত করার জন্য আমি আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার আরেকজন শুভাকাঙ্খীকেও কৃতজ্ঞতা জানাবো, তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা।  সেই  সঙ্গে আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের সাড়ে সাত হাজার কাউন্সিলরকে।

তিনি আরও বলেন: এই নিয়ে আমাদের নেত্রী টানা নবম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। আমি এর আগেও বলেছি, তিনি ছাড়া এই পার্টিতে কেউ অপরিহার্য নন। তিনি যেতে চাইলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে যেতে দেবেন না।

দলকে নিয়ে আগামির পরিকল্পনা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি শক্তিশালী টিম ওয়ার্ক গড়ে তুলতে হবে।  টিম ওয়ার্ক আমরা গড়ে তুলবো, স্মার্টার আওয়ামী লীগ আমরা গড়ে তুলবো।  ট্রেডিশনের সঙ্গে টেকনোলজি, আইডিয়ালিজমের সঙ্গে রিয়েলিজম, ফেইথের সঙ্গে মোরালিটি এগুলোর সমন্বয় করে করে ভিশন-২১ আমাদের আপাতত লক্ষ্য।

আওয়ামী লীগের ২১তম সম্মেলনে প্রত্যাশার পূরণ হয়নি বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছে তার জবাবে ওবায়দুল কাদের বলেন: তারা তো এটা বলবেনই। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব তো আমরাও একবছর আগে মহাসচিব হয়েছেন।  এখন এটা কতো বছরের কমিটি সেটা কেউ বলতে পারেন না।  কবে হবে তাদের জাতীয় কাউন্সিল। তাদের জেলা সম্মেলন হয়েছে, এটা আমরা গত দশ বছরে দেখিনি।

Reneta

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন: একটা কমিটি করেছে তাও জাম্বোজেট মার্কা।  ৫০১ জনের কমিটি।  এরপর কোন কমিটি, পার্টি মিটিং তাদের নেই। যেখানে আওয়ামী লীগ প্রতি দুই মাসে একবার পার্টি মিটিংয়ে বসে। প্রত্যেক মাসে সম্পাদকমণ্ডলীর বৈঠক করা হয়। আমাদের নেতৃত্বের নির্বাচনও আপনারা দেখেছেন। যাদের ঘরেই গণতন্ত্র নেই, তারা দেশের গণতন্ত্র কী বুঝবে?

তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরওবায়দুল কাদেরকাউন্সিল
শেয়ারTweetPin

সর্বশেষ

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬

হায়দরাবাদে সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT