চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক টেক্সটেই স্মার্টফোন হ্যাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ পূর্বাহ্ণ ০৬, অক্টোবর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

ব্রিটিশ গুপ্তচররা চাইলে বহুদূরে বসেই আপনার অগোচরে আপনার স্মার্টফোনটি হ্যাক করতে পারে। তুলতে পারে ছবি বা রেকর্ড করতে পারে অডিও; তাও মাত্র একটি টেক্সট মেসেজ পাঠিয়ে! সম্প্রতি এমনই এক ভীতিকর তথ্য দিলেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন।

সোমবার বিবিসি’র অনুষ্ঠান প্যানোরামা’য় দেওয়া এক সাক্ষাৎকারে স্নোডেন ব্রিটিশ সরকারি যোগাযোগ বিষয়ক সদর দপ্তর জিসিএইচকিউ-কে উদ্দেশ্য করে বলেন, ‘তারা আপনার ফোনের মালিকানা চায়।’

কার্টুন ছবি ‘দ্যা স্মার্ফস’-এর নীল কার্টুন চরিত্রগুলোর অবলম্বনে জিসিএইচকিউ বিভিন্ন ধরণের আঁড়িপাতার সরঞ্জাম তৈরি করেছে এবং ব্যবহার করে আসছে বলে সাক্ষাৎকারে দাবি করেন স্নোডেন। যেমন, ‘নোজি স্মার্ফ’ দিয়ে ফোন বন্ধ থাকলেও তার মাইক্রোফোন চালু করা যায়।

একইভাবে ‘ট্র্যাকার স্মার্ফ’ ও ‘ড্রিমি স্মার্ফ’ ব্যবহার করে দূর থেকেই ফোন চালু বা বন্ধ করা সম্ভব।

জিসিএইচকিউ থেকে পাঠানো এসব টেক্সট মেসেজ ফোনে আসলেও ফোনের মালিক তা টের পাবে না। মেসেজটি ‘হিডেন’ অবস্থায় থাকবে। স্নোডেন জানান, এই ধরনের প্রযুক্তির নাম ‘এক্সপ্লয়েট’।

ব্রিটিশ সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Reneta

২০১৩ সালে গণমাধ্যমের কাছে আঁড়িপাতা বিষয়ক মার্কিন টপ সিক্রেট তথ্য ফাঁস করে গা ঢাকা দেন এডওয়ার্ড স্নোডেন। এখনো পলাতক তিনি। ধারণা করা হয় রাশিয়ার কোথাও লুকিয়ে আছেন স্নোডেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডওয়ার্ড স্নোডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT