চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক চোখ মেরেই তুমি এত হিট!

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১১:২৬ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
স্যাটায়ার
A A

একটা ছেলে যদি মেয়েকে চোখ মেরে ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়? কী হবে? সেই ছেলেকে নিয়ে চারদিকে ছিঃ ছিঃ রব উঠবে না? ছেলেটা বখাটে তকমা পাবে না? অথচ এই কাজটা করেই প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার একদিনে মাটি থেকে আকাশে উঠে গেছেন। তাকে নিয়ে খোদ বাংলাদেশেই যে পরিমাণ আলোচনা হচ্ছে তাতে বলাই যায় প্রিয়া প্রকাশ মানুষ থেকে নক্ষত্র হয়ে গেছেন।

ফেসবুকের বদান্যতায় হুজুগে বাঙালি আরও হুজুগে হয়েছে। একটা ইস্যু পেলে সেটাকে আটা মাখা মাখতে থাকে। প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার চোখ মারার ভিডিওটিও আটার মতো মাখা হয়েছে। শুধু বাঙালিই না; ভিডিওটা যারাই দেখেছে তারাই ঝাঁপিয়ে পড়েছে প্রিয়ার উপর। মানে প্রিয়ার আইডির উপর। একদিনে দশ লাখের মতো ফলোয়ার বেড়েছে।

হয়তো দুই একদিনের ভেতর এদেশের ইউটিউবাররা প্রিয়ার চোখ মারার স্টাইল কপি করে ভিডিও বানাবে। এর আগে সনুর ভিডিও নিয়ে যা হয়েছে। কে জানে ইভেন্ট পাগল জনগণ ‘প্রিয়া, আমাকে চোখ মারুন’ শিরোনামে ইভেন্টও খুলে বসতে পারে। তারপর সেই ইভেন্টে যোগ দিয়ে সবাই সমস্বরে গাইবে, ‘নিঃশ্বাস আমার তুমি প্রিয়া আমার প্রিয়া…।’

এক বন্ধুকে আক্ষেপ করে বলতে শুনলাম, মেয়েটা চোখ মেরেই হিট। অথচ ছেলেটা কী সুন্দর পারফর্ম করলো কারও চোখেও পড়লো না। আমরা ফেসবুকাররা হলাম বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ হাথুরুসিংহের মতো। ছেলেটা হয়েছে আনামুল হকের মতো। যত পারফর্মই করুক চোখে পড়ছে না। আরেক বন্ধু দেখি ভিডিওটার দিকে তাকিয়ে বলছে, এক চোখ মেরেই তুমি এত হিট, দুই চোখ মারলে কী হতো?

এ থেকে একটা সিদ্ধান্তে আসা যায়। বাংলার ছেলেদের খিদা বেশি। ক্রাশ বেশি খায়। নারীর বুক ফাটে তো মুখ ফাটে না, কথাটা ফেসবুক যুগেও প্রতিষ্ঠিত। ছেলেটার উপর তারা ক্রাশ খেলেও প্রকাশ করে নাই।

আহা ছেলেটা, তোমাকে নিয়ে কোনো নিউজও হলো না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্যাটায়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT