চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই পুঁজিতে সেমির পথ খুলবে বাংলাদেশের?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করার মিশনে শুরুটা দারুণ করেছে বাংলাদেশের যুবারা। স্বাগতিক সাউথ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৬১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে আকবর আলীর দল।

চলতি আসরে আগের দুই কোয়ার্টার ফাইনালে ২৪০ পার করতে পারেনি শুরুতে ব্যাট করা কোনো দলই। প্রথমটিতে ২৩৩ করে অস্ট্রেলিয়ার সেমির স্বপ্ন ভেঙ্গে দিয়েছে ভারত। পরেরটিতে ওয়েস্ট ইন্ডিজের করা ২৩৮ টপকাতে ঘাম ছুটেছে নিউজিল্যান্ডের যুবাদের, ম্যাচ জিতেছে দুই বল বাকি থাকতে। বাংলাদেশের করা ২৬১ তাই শক্ত চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছে সাউথ আফ্রিকান যুবাদের সামনে।

নিজেদের যুব বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বার সেমির পথ খুলতে ব্যাটসম্যানদের পর জ্বলে ওঠার অপেক্ষা এখন টাইগার বোলারদের।

বৃহস্পতিবার ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভালো করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওপেনিং জুটিতে এসেছে ৬০ রান। যার বেশিরভাগ রানই এসেছে তানজিদ হাসান তামিমের ব্যাটে।

৪০ বলে ১৭ করে আউট হন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। পরে মাহমুদুল হাসান জয় মাত্র ৩ করে রানআউট হলে খানিকটা ছন্দপতন বাংলাদেশের।

সেই অবস্থা থেকে তৌহিদ হৃদয়কে নিয়ে ৫৭ রানের জুটিতে রানের ভিত শক্ত করেন তামিম। তুলে নেন ফিফটি। একটা সময় সুবাস পাচ্ছিলেন সেঞ্চুরিরও। ২০ রান দূরে থাকতে ৮৪ বলে ১২ চারে ৮০ করে আউট হন বাঁহাতি ওপেনার।

Reneta

তামিম আউট হলেও রানের চাকা সচল রাখেন তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেন। ১০২ রানের জুটিতে ফিফটি পেয়েছেন দুজনেই। ৭৩ বলে ৫১ করেছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হৃদয়। ৭৬ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন শাহাদাত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT