পুরানো জঞ্জাল পরিষ্কার করে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এ দেশের মানুষ আনন্দলোকেই থাকবে।
মহকালে আরো একটি বছর হারিয়ে গিয়ে আগামীর সম্ভাবনা আর নতুনের আহ্বানে শুরু হওয়া এ বছরকে বরণ করে নিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ছিলো একটু ভিন্ন আয়োজন।
গান, নাচ আর পরতে পরতে মিশে থাকা বাঙালি সংস্কৃতির নানা দিক নিয়ে উপস্থাপনা ছিলো অনুষ্ঠানজুড়েই। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়েই এই অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশপাশি সাধারণ মানুষও উপস্থিত ছিলো এ আয়েজনে।
এসময় প্রধানমন্ত্রী দেশবাসী, প্রবাসী বাংলাদেশিসহ সকল বাংলা ভাষাভাষীকে নববর্ষের শুভেচ্ছা জানান। এরপর অতিথিদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে….







