চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ টি এম শামসুজ্জামানের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ১৩, মে ২০১৯
বিনোদন
A A

রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা এ টি এম শামসুজ্জামানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। ১৩ মে সকালে তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন।

এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থা আগে থেকে ভালো। সকাল থেকেই তিনি হাসছেন, কথা বলছেন, খাওয়া দাওয়া করছেন। ডাক্তার বলেছেন এটা দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং বাংলাদেশেই এর ট্রিটমেন্ট সম্ভব।

সকালে হাসপাতালে মেয়ে কোয়েল আহমেদের কাছে প্রধানমন্ত্রীর দেয়া চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাবার জন্য সবার কাছে দোয়া চান কোয়েল আহমেদ। প্রবীণ এ অভিনেতার চিকিৎসায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। এদিকে গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন ডা সামন্ত লাল সেন। দেশেই তার চিকিৎসা সম্ভব বলে জানান তিনি।

৩০ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে আছেন দেশের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। মাঝখানে একবার লাইফ সাপোর্ট খুলে দেয়া হলে কয়েক ঘণ্টার মধ্যে অবস্থা বেগতিক দেখে আবারও লাইফ সাপোর্ট দেয়া হয় তাকে। শনিবার সকাল থেকেই তার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে ভালো থাকায় লাইফ সাপোর্ট যন্ত্র খুলে নেওয়া হয়েছে। তবে এখনও তিনি বিপদমুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। মল-মূত্র বন্ধ হয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয়। ওইদিন রাত এগারোটার দিকে তাকে ভর্তি করা হয় রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে। তারপর দিন দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে পর্যবেক্ষণে রাখা হয় এটিএম শামসুজ্জামানকে। এরপর অবস্থার আরো অবনতি হলে ৩০ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে রাখা হয় কিংবদন্তি এই অভিনেতাকে।

ষাটের দশকের শুরুতে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন এটিএম শামসুজ্জামান। প্রথম কাহিনী ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করলেও খল অভিনেতা হিসেবেই জনপ্রিয়তা পান এটিএম।

Reneta

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শখের বশে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’। ২৬ এপ্রিল ছবিটি দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ টি এম শামসুজ্জামানপ্রধানমন্ত্রীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT