চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি কখনোই হতে পারবনা তার নিতা, অনুসূয়া, সীতা: জয়া আহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ঋত্বিক ঘটকের বেয়াল্লিশতম প্রয়াণ দিবস আজ। ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় এই দিনে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তী নির্মাতা।

১৯২৫ সালের ৪ নভেম্বর ঢাকার ঋষিকেশ দাশ লেনের ঘটক বাড়িতে জন্মেছিলেন তিনি। ষাটের দশকে তার বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে মেঘে ঢাকা তারা (১৯৬০), কোমল গান্ধার (১৯৬১) এবং সুবর্ণরেখা (১৯৬২) অন্যতম। সত্তরের দশকে তিনি তৈরি করেন ‘তিতাস একটি নদীর নাম’। তার শেষ চলচ্চিত্র ‘যুক্তি তক্কো আর গপ্পো’ মুক্তি পায় ১৯৭৪ সালে। মধ্যবিত্ত সমাজের জীবন জটিলতা, নগর যন্ত্রণা উদ্বাস্তু জীবন, যুব প্রজন্মের বেকারত্ব, হতাশা-বিচ্ছিন্নতাবোধ, শ্রেণীবিভাজনের মতো ব্যাধি, রাষ্ট্রের হাতে মানুষের পুতুল হয়ে যাওয়ার কাহিনী, তৎকালীন অবস্থা এবং উদ্বাস্তু জীবনের রুঢ় বাস্তবতা চিত্রিত হয়েছে তার ছবিগুলোতে।

অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে ফেসবুকের পেজে ঋত্বিক ঘটককে স্মরণ করে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমি আমার শিল্পী সত্তার ক্ষুধা মিটাবার জন্য মগ্ন হয়ে কাজ করে গেছি। প্রাপ্তিতে খুব বেশি উত্তেজিত হইনি অপ্রাপ্তিতে হইনি বিমর্ষ। দুঃখ আছে একটাই, আমার প্রিয় বিদ্রোহী চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে অভিনয় করা হবেনা। আমি কখনোই হতে পারবনা তাঁর নিতা,অনুসূয়া, সীতা। কিন্তু যখনই কোথাও ঋত্বিক ঘটকের চেতনা প্রজ্বলিত হতে দেখি সেখানে আমি একাত্ম হই। আজকে শ্রী ঋত্বিক কুমার ঘটকের প্রয়াণ দিবস তাঁকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋত্বিক ঘটকজয়া আহসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT