চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের চোখে চোখ রেখে লড়াই করলেও প্রথমে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ৪২ মিনিটে গোল হজম করে লাল-সবুজের শিষ্যরা। এরপর ঋতুপর্ণা চাকমার যাদু। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুর্দান্ত গোলে বাংলাদেশকে সমতায় ফেরান। তাতে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ১-১ সমতায়।

গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শিরোপা মহারণে নেমেই প্রথম আক্রমণ করে বাংলাদেশ, যদিও কার্যকরী ছিল না তেমন। ষষ্ঠ মিনিটে বাংলাদেশের গোলমুখে প্রথম আক্রমণ করে ভারত। দশম মিনিটে আরও একটি সুযোগ পায় তারা, জটলা করেও বিপদ ঘটাতে পারেনি।

১২ মিনিটে ম্যাচের সবচেয়ে ভালো সুযোগ পান শামসুন্নাহার জুনিয়র এবং ১৪ মিনিটে তহুরা খাতুন আরও ভালো সুযোগ পেয়ে ভারতীয় গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। দুই মিনিটের মধ্যে এই দুটি ছিল বাংলাদেশের সুবর্ণ সুযোগ।

১৬ মিনিটে ভারত ডি বক্সের আগে জটলা তৈরি করলে গোলবার ছেড়ে বেরিয়ে আসেন গোলকিপার মিলি আক্তার। ভারতের লেফট উইং মনিষা জোরালো শট নিলে বারের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ।

পরের ১০ মিনিট দুদলের খেলোয়াড়েরা কিছুটা এলোমেলো খেলতে থাকে। পানি পানের বিরতির পর ভারতের নেয়া একটি হেড বাংলাদেশের মাঝে একটু কাঁপুনি ধরায়। পরে আবারও মিলি বল ধরতে না পারলেও বিপদ হয়নি।

৩৮ মিনিটে ভারতের দারুণ সুযোগ ছিল ম্যাচে এগিয়ে যাওয়ার। তবে মিলি আক্তারের দুর্দান্ত সেভ এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। পরের মিনিটে কাঙ্ক্ষিত সেই সুযোগ আসে ভারতের, ৪২ মিনিটে পাল্টা আক্রমণে গোল করেন পিয়ারি জাজা, ১-০ গোলে এগিয়ে যায় ভারত।

Reneta

গোল হজমের পর ৪৪ মিনিট আনিকা রানিয়া সিদ্দিকীর দূরপাল্লার শট ঠেকিয়ে দেন গোলকিপার পান্থোই চানু। এরপর যোগ করা সময়ে তহুরা খাতুনের পাসে ঋতুপর্ণা চাকমার গোলে ১-১ সমতায় আসে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোয়াপণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামপ্রথমার্ধফাইনালবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT