১৩ সেকেন্ড সময়ের মধ্যে আর কতটুকুই বা দৌড়ানো যায়? বড় জোর ৫০ মিটার কিংবা ৬০? কিন্তু মাত্র ৭ বছর বয়সেই ১৩ দশমিক ৪৮ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করেছে ফ্লোরিডার রুডলফ ব্লেজ।
আর তাই ওই বয়সী শিশুদের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুততমের খ্যাতি অর্জন করেছে সে।
সময়ের দিক থেকে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের থেকে সামান্যই পিছিয়ে সে। জ্যামাইকার গতিদানব উসাইন ২০০৯ সালে ৯ দশমিক ৫৮ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে বিশ্ব রেকর্ড করেছিলেন।
সম্প্রতি ইন্সট্রাগ্রামে তার দৌড়ের একটি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তা বিশ্বব্যাপী ব্যাপক সাড়া পড়ে যায়। সে ৬০ মিটার অতিক্রম করতে সময় নিয়েছে মাত্র ৮ দশমিক ৬৯ সেকেন্ড।
অবশ্য এবার সে নিজেই নিজের আগের রেকর্ড ভেঙ্গে ফেলেছে। তার পূর্বের রেকর্ড ছিল ১৪ দশমিক ৫৯ সেকেন্ড। এরই মধ্যে রুডলফ তিন তিনবার অ্যামেচার অ্যাথলেটিক ইউনিয়নের পক্ষ থেকে পুরস্কার অর্জন করেছে।







