চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুনিদের ক্ষমা করে দিলেন জনের পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
চ্যাও

ভারতের আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে হুমকির মুখে থাকা একদল নৃগোষ্ঠীর ছোঁড়া তীরে প্রাণ হারানো মার্কিন নাগরিকের পরিবার ওই খুনিদের ক্ষমা করে দিয়েছে।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, জন অ্যালেন চাউ ঈশ্বর, জীবন এবং দু:খী মানুষদের সাহায্য করতে ভালোবাসতো। আন্দামান দ্বীপপুঞ্জের সেন্টিনেলিসদের জন্যও তার ভালোবাসা ছিল।

নর্থ সেন্টিনেল দ্বীপে পৌঁছাতে যে সাতজন তাকে সাহায্য করেছিলো তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চাউয়ের মরদেহ উদ্ধার করতে আরো কিছু দিন লাগবে।

Banglabid

সেই দ্বীপে বসবাসকারীদের বিষয়ে বা তাদের জীবন রক্ষা করার বিষয়ে কথা বলার ক্ষেত্রেও বাইরের লোকদের উপর নিষেধাজ্ঞা রয়েছে।  এভাবে নিজেদের একঘরে করার ক্ষেত্রে তাদের মনোভাব হচ্ছে, বাইরের জগতের সঙ্গে যোগাযোগ তাদের ঝুঁকিতে ফেলতে পারে। কারণ তাদের ফ্লু বা হামের মতো সাধারণ বিষয় থেকে রক্ষা পাওয়ার মতোও নিরাপত্তা নেই।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জনের পরিবার জানিয়েছে, সেখানে সে পুরোপুরি নিজের ইচ্ছেতেই গেছিলো। আন্দামান দ্বীপে তার যেসব বন্ধুকে আটকে রাখা হয়েছে তাদেরও যেন মুক্তি দেওয়া হয়। সে তার নিজের ইচ্ছেতেই ওখানে গেছিলো এবং সেখানে তার স্থানীয় যোগাযোগকে তার নিজের কাজের জন্য নিগৃহীত করা ঠিক হবে না।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এবং অন্তত পাঁচজন জেলেসহ সাতজন যারা তাকে সেখানে পৌঁছাতে সাহায্য করেছিলো তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Reneta

যেখানে এই ঘটনা ঘটেছে সেটা চিহ্নিত করার জন্য কর্তৃপক্ষ হেলিকপ্টার এবং একটি জাহাজ পাঠিয়েছে।

আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের ডিরেক্টর জেনারেল অব পুলিশ বলেছেন, আমরা দ্বীপ থেকে অনেক দূরত্ব বজায় রেখেছিলাম। তবে এখনো মরদেহ দেখা যায়নি। আরো কিছুদিন লাগতে পারে।

ওই আদিবাসীদের অভ্যাসে কোনোরকম ক্ষতি না করে উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে।

শেষদিন যখন জন ওই দ্বীপে যান, তখন তিনি স্থানীয় কিছু জেলেদের সঙ্গে নর্থ সেন্টিনেল দ্বীপে যান। পরে একটি ডিঙি নৌকা নিয়ে একাই সৈকতে যান তিনি। দ্বীপে পা রাখতেই তার উপর তীর ধনুক সহ আক্রমণ শুরু হয় বলে জানায় জেলেরা।

ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান কনসার্ন নামে যে সংস্থার হয়ে কাজ করতের জন তার প্রেসিডেন্ট জেফ কিং বলেন, তাদের সামনে সত্যকে তুলে ধরতে চেয়েছিলেন জন। সেটা নিয়ে সে কথাও বলেছিলো। কিন্তু তার স্বপ্ন ভুল ছিলো।

সেন্টিনেলিস আদিবাসীরা সারাবিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। ২০১১ সালের হিসাব মতে ওই দ্বীপে আনুমানিক ৪০ জনের মতো সেন্টিনেলিজ আদিবাসী বাস করে। বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগই করে না তারা।

অধিকার গোষ্ঠীগুলো জানায়, আদিবাসীরা বাইরের লোকদের হুমকিতে আছে। ঘুষের বিনিময়ে অনেকেই সেখানে বাইরের লোকদের যেতে সহায়তা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টোরেজে নতুন সম্ভাবনা: হার্ডড্রাইভের বিকল্প হতে পারে আলো!

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৬, ২০২৬

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT