চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে: ইঞ্জি. মোশাররফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
ফরিদপুর, রাজনীতি
A A

দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ব্যক্তির বদলে প্রতীক দেখে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় আজীমনগর ইউনিয়ন পরিষদ ভবন ও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ওই জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জনসমর্থনের দিক দিয়ে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সমকক্ষ কোনো দল নেই।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, যে দলের অস্তিত্ব শহরে গ্রামে গঞ্জে কোথাও নেই, তাদের দ্বারা আন্দোলন বা নির্বাচনে সম্মানজনক ভোট পাওয়া সম্ভব না।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন, সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, সহ সভাপতি সাইফুর রহমান মিরন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

বেইজিংয়ে নেপাল-চীন বৈঠক: পশ্চিমা সম্পৃক্ততা নিয়ে সতর্কতা

জুন ১৬, ২০২৬

চুয়াডাঙ্গায় বিএডিসির হাইব্রিড ভুট্টা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে

জুন ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মরিচের ফলনে ধস, দুশ্চিন্তায় কৃষক

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT