চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে শাইখ সিরাজ দেশ গঠনে ভূমিকা রেখেছেন: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চ্যানেল আইয়ের শাইখ সিরাজ উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ গঠনে যে ভূমিকা রেখেছেন, এসব উন্নয়নমূলক কাজের জন্য শাইখ সিরাজ প্রশংসার দাবিদার।

মঙ্গলবার ২ নভেম্বর বিকেলে ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে পিআইবি ই-লার্নিং প্লাটফর্ম (pibelearning.gov.bd) উদ্বোধন ও বিগত কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশে গত এক দশকে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে, সে অনুযায়ী প্রশিক্ষণের প্রসার ঘটেনি। পেশাগত কাজে ব্যস্ত এবং সিনিয়র সাংবাদিকবৃন্দের জন্য অনলাইনে সাংবাদিকতা প্রশিক্ষণ তাই অত্যন্ত সুবিধাজনক ও গুরুত্বপূর্ণ। ই-লার্নিং কোর্সের জন্য ইতোমধ্যেই পাঁচ হাজার সাংবাদিকের আবেদনে এর গুরুত্ব সুস্পষ্ট হয়ে উঠেছে।

দেশে অনলাইন পদ্ধতির সূচনা ও প্রসারের কথা উল্লেখ করতে গিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের চিন্তাপ্রসূত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল হিসেবে করোনা মহামারির মধ্যেও দেশে অনলাইনে শিক্ষাদান চালু রাখা সম্ভব হয়েছে।

তথ্যমন্ত্রী নিজেও এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস ও পরীক্ষা নিয়েছেন, বিদেশ থেকেও ক্লাস নিয়েছেন বলে জানান।

Reneta

সাংবাদিকদের দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহবান জানিয়ে এসময় মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, চ্যানেল আইয়ের শাইখ সিরাজ উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ গঠনে যে ভূমিকা রেখেছেন তা প্রশংসার দাবিদার।

হাছান মাহমুদ বলেন, অনেক পরিশ্রমে, এমনকি বছরজুড়ে তৈরি অনুসন্ধানী প্রতিবেদন অনেক সময় সমাজ ও রাষ্ট্রের তৃতীয় নয়ন খুলে দেয়।

বাস্তবতার নিরিখে সাংবাদিকদের অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়, এবং সেবিষয়টিও প্রশিক্ষণে থাকা উচিত বলেন তিনি।

পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল ও পিআইবির পরিচালক মো. আফরাজুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। এসময় ই-লার্নিং সাংবাদিকতা প্রশিক্ষণে অংশ নেয়া একশ’ জনের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রীশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি মাহদী আমিনের আহ্বান

জুলাই ৪, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT